১০৫ বছরের ব্লগার ডাগনি কার্লসন!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৪০ এএম, ৯ জুলাই ২০১৮ সোমবার
১০৫ পেরিয়েও দিব্বি ব্লগ লিখছেন সুইডেনের ডাগনি কার্লসন৷ তাতেই সবাই চমকে যাচ্ছে৷ আর তিনি বলেছেন, বুদ্ধিমান বুড়োমানুষও যে থাকতে পারে, সেটা অধিকাংশ মানুষ বিশ্বাস করে না৷
ডাগনির ব্লগ ফ্যানদের সংখ্যাও অগুনতি৷ তিনি বলেন, ভাবতেই পারি না মাত্র নয় দশ বছরের খুদের দল আমার লেখা পড়ে কমেন্ট লিখেছে৷
শতবর্ষের জন্মদিনে আত্মীয়রা ডাগনিকে একটি কম্পিউটার উপহার দেন৷ সেটা পেয়েই দ্রুত চালানো শিখে নিয়েছিলেন৷ তারপরেই ইন্টারনেট দুনিয়ায় প্রবেশ৷ বিভিন্ন সাইট ঘাঁটাঘাঁটি করা নিত্য অভ্যাসে পরিণত হতে বেশি দেরি হয়নি৷ ক্রমশ ব্লগ দুনিয়ায় প্রবেশ করেন ডাগনি৷ এরপরেই শুরু তাঁর চমকের৷
বিভিন্ন বিষয়ে ব্লগ লিখে এখন তিনি সুইডেনের একজন নামকরা ব্লগার৷ ব্লগ দুনিয়ায় তার থেকে সবাই বয়সে ছোট বলেই ধারণা৷ কারণ এত শতবর্ষ পার করে আর কেউ এত নেট দুনিয়া সড়গড় তারই খোঁজ মিলছে না৷
সকালে ঘুম থেকে ওঠার পর কফি আর খবরের কাগজ ছাড়া ডাগনি কার্লসনের চলে না৷ একশ পাঁচ বছর হয়ে গেলেও তাঁর জীবনীশক্তি বা জানবার ইচ্ছায় কিছুমাত্র ভাটা পড়েনি৷ জানিয়েছেন, কাল যে আমার মরণ হতে পারে, সেকথা ভাবি না৷ মৃত্যু তো আসবেই৷ ডাগনির কৌতূহলের বিষয় অনেককিছু৷ ছোট্ট ফ্ল্যাটের বাইরে কী ঘটছে তা জানতে দিনের অনেকটা সময় ইন্টারনেটেই কাটান ডাগনি৷ তখনই চলে বিভিন্ন বিষয় নিয়ে তাঁর ব্লগ লেখা৷
ডাগনি জানিয়েছেন, কম্পিউটার আমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে৷ কম্পিউটার থাকায় আমার বান্ধবীদের সঙ্গে আলাপ করতে পারি৷ খবর পড়তে পারি৷ কম্পিউটার আমার খুব ভালো লাগে৷ একদিন যদি আমার ব্লগ না লিখি, তো সকলে সঙ্গে সঙ্গে ভাবে–আমি আর বেঁচে নেই৷
শুধু খবর পড়ে মজা নেই, তাই ডাগনি কার্লসন ব্লগ লিখতে শুরু করেছেন৷ তার নিজের ডিজিটাল ডাইরি লেখেন ডাগনি৷ নাম দিয়েছেন : ‘ব্লগা মেট মে’ অর্থাৎ আমার সঙ্গে ব্লগ করো৷ মজা করে জানিয়েছেন, ব্লগ লেখার সময় কোনও নির্দিষ্ট বিষয়বস্তুর দরকার নেই–যা প্রাণ চায়, তাই লিখতে পারি৷ কিন্তু আমার ১০৫ বছর বয়স না হলে সেদিকে কেউ তাকাত না৷
সুইডেনের প্রবীণদের পক্ষে আদর্শ হয়েছে ডাগনির ব্লগ৷ বিভিন্ন অনুষ্ঠানে তাকে সম্মান জানানো হচ্ছে৷ এতে খুব খুশি ১০৫ বছরের ডাগনি৷ প্রায় ২,০০০ ইউরো পরিমাণ পুরস্কারের অর্থ ডাগনি তার অাগামী জন্মদিনের পার্টির জন্য খরচ করবেন বলে স্থির করেছেন৷
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


