ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ০:১১:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

১২০ নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান পুরোহিত গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার

১২০ জন মহিলাকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হলো হরিয়ানার ফতেহাবাদের বাবা বালকনাথ মন্দিরের প্রধান পুরোহিত বাবা অমরপুরিকে। সোশ্যাল মিডিয়ায় ওই পুরোহিতের কুকীর্তির ভিডিও ছড়িয়ে পড়তেই শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ।

ইতিমধ্যে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। সংবাদসংস্থা এএনআই’কে দেয়া সাক্ষাৎকারে এক পুলিশ কর্মকর্তা জানান, ‘‌আমরা মামলা রুজু করে তদন্ত শুরু করেছি। ওই পুরোহিতের বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু আপত্তিকর জিনিসও উদ্ধার করেছি।’‌

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বাবা অমরপুরি নামে ওই পাষণ্ড অন্তত ১২০ জন নারীকে ধর্ষণ করেছে এবং সেগুলি ক্যামেরাবন্দি করেছে। এরপর মাঝেমধ্যেই ওই ভিডিওগুলির সাহায্যে ওই নারীদের ব্ল্যাকমেইল করত সে। ইতিমধ্যে পুলিশ সেই ভিডিওগুলি উদ্ধার করেছে।

জানা গেছে, প্রত্যেকটি ভিডিও পৃথক পৃথক নারীর। ওই পুরোহিতের কড়া শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।