ঢাকা, শুক্রবার ০৪, সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৩:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সিনিয়াকোভাকে হারিয়ে ইউএস ওপেনে জয় শুরু ওসাকার ইন্দোনেশিয়ার স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে ১৭০০ অসুস্থ বেলুচিস্তানে প্রকাশ্যে লোকসংগীতশিল্পীকে গুলি করে হত্যা নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ সাংবাদিক গ্লোরিয়া স্টেইনেমের মৃত্যু ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বৃষ্টির আভাস বাজারে স্বস্তি নেই, চড়া মাছ-মুরগি-তেল

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

সকালের মধ্যেই দেশের ১২ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টার মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর হাতিয়ায় দেশের সর্বোচ্চ ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।