১৩০ আফগান নারীকে দাস হিসেবে বিক্রির অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার
প্রতীকী ছবি
আফগানিস্তানে ১৩০ নারীকে দাস হিসেবে বিক্রির অভিযোগ উঠেছে। ভালো বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের বিক্রি করে করে দেওয়া হয়। এমন ঘটনা ঘটেছে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় একটি প্রদেশে।
প্রতারণার অভিযোগে ওই অঞ্চল থেকে এক ব্যক্তিকে আটক করেছে আফগান পুলিশ। আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
১৩০ জন নারীকে দাস হিসেবে বিক্রি ও এই অভিযোগে এক ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশের তালেবানের পুলিশ প্রধান দামুল্লাহ সিরাজ। তিনি জানান, গত সোমবার রাতে জাওজান প্রদেশ থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে আছে। আরও কিছু সময় পার হলে এই বিষয়টির ব্যাপারে আরও তথ্য বের করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।
জাওজান প্রদেশের অন্য একটি জেলার পুলিশ প্রধান মোহাম্মদ সরদার মুবারিজ এএফপি’কে জানান, অভিযুক্ত ওই ব্যক্তি কেবল আর্থিক সংকটে রয়েছে এমন নারীদেরকেই টার্গেট করতো। আর নিজেদের আর্থিক পরিস্থিতি উন্নতি করতে ইচ্ছুক ওই নারীরা সহজেই অভিযুক্তের ফাঁদে পা দিতেন।
তিনি আরও বলেন, দরিদ্র এসব নারীদেরকে ওই অভিযুক্ত ব্যক্তি সম্পদশালী স্বামী খুঁজে দেওয়ার প্রলোভন দেখাতেন। এরপর তিনি নারীদের পৃথক প্রদেশে নিয়ে যেতেন এবং সেখানে তাদেরকে দাস হিসেবে বিক্রি করা হতো। এইভাবে অভিযুক্ত ওই ব্যক্তি প্রায় ১৩০ জন নারীকে বিক্রি করেছেন।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










