১৫টির অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রেশনের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ৩০ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
একজন গ্রাহক তার সকল জাতীয় পরিচিতিপত্রের বিপরীতে (জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, জন্মনিবন্ধন সনদ বা পাসপোর্ট) সব অপারেটর মিলিয়ে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারবেন।
এর অধিক সিম থাকলে দ্বৈবচয়ন পদ্ধতিতে গ্রাহকের সিম বাতিল করা হবে। তাই, গ্রাহকদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে ১৫টির অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রেশন অনুরোধ জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
রোববার (৩০ অক্টোবর) সকালে বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহক তার সকল জাতীয় পরিচিতিপত্রের বিপরীতে সর্বোচ্চ মোট ১৫টি সিম (সকল অপারেটর মিলিয়ে) নিবন্ধন করতে পারবেন।
বর্তমানে যেসব গ্রাহকের নিবন্ধিত সিমের সংখ্যা ১৫টির অধিক রয়েছে, সেসব গ্রাহকদের তাদের পছন্দ অনুযায়ী ১৫টি সিম রেখে অতিরিক্ত সিমসমূহ ডি-রেজিস্ট্রেশন/অনিবন্ধন করার জন্য আগামী ১৫ নভেম্বর ২০২২-এর মধ্যে ১৫টিতে নামিয়ে আনার অনুরোধ জানানো হলো।
১৫ নভেম্বর ২০২২-এর এর মধ্যে অতিরিক্ত সিম অনিবন্ধন/ডি-রেজিস্ট্রার করতে ব্যর্থ হলে, বিটিআরসি কর্তৃক দ্বৈবচয়ন পদ্ধতিতে গ্রাহকের অতিরিক্ত সিম অনিবন্ধন করা হবে।
আপনার নিকটস্থ মোবাইলফোন অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে ১৫টির অতিরিক্ত সিম সংখ্যা ডি-রেজিস্ট্রেশন (অনিবন্ধন) সম্পন্ন করুন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

