১৫ আগস্ট জঙ্গি হামলা বা নাশকতার হুমকি নেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১৪ আগস্ট ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জঙ্গি হামলা বা অন্য কোনো নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
সোমবার (১৪ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জঙ্গি হামলা বা অন্য কোনো নাশকতার হুমকি নেই। তারপরেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং থাকবে। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা গ্রহণ করা হবে। সামনে জাতীয় নির্বাচন। তাই, এই বছর ১৫ আগস্টে অন্যান্য যেকোনো বছরের তুলনায় জমায়েত বেশি হবে। সেদিক চিন্তা করেই নিরাপত্তা নেওয়া হয়েছে, যেন অতিরিক্ত জমায়েতের কারণে কোনো বিশৃঙ্খলা না হয়।
তিনি আরও বলেন, শোক দিবসের শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সাধারণ জনগণ শ্রদ্ধা জানাবেন। এ বিবেচনা করে দুই স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য এক ধরনের নিরাপত্তা ও জনগণের জমায়েতের জন্য আরেক ধরনের নিরাপত্তা। বিশৃঙ্খলা এড়াতে মহাসড়কেও যানবাহন চলাচলের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
গোলাম ফারুক বলেন, দেশে জঙ্গি সম্পূর্ণভাবে নির্মূল হয়নি। কয়েকদিন আগেও সিলেটে নতুন একটি জঙ্গি সংগঠনের খোঁজ পাওয়া গেছে। এ বিবেচনা করে কোনো জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। ১২ আগস্ট থেকে ব্লক রেইড চলছে। কোনো দুষ্কৃতিকারী কোথাও যেন আশ্রয় নিতে না পারে, তাই বিভিন্ন হোটেল, মেস ও বাসায় অভিযান চালানো হচ্ছে।
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ