১৬ কোটি টাকায় ওয়াশিংটনের বাড়ি বিক্রি করলেন কমলা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ এএম, ৫ অক্টোবর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
১৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে নিজের বাড়ি বিক্রি করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ কোটি টাকা। স্থানীয় সময় সোমবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।
এদিকে কমলা হ্যারিসের বাড়ি বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে পৃথক এক প্রতিবেদনে আরেক মার্কিন সংবাদমাধ্যম ফোর্বসও বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিক্রি করে দেওয়া এই বাড়িটি ২০১৭ সালের অক্টোবরে ১৭ লাখ ৫০ হাজার ডলারে কিনেছিলেন কমল্যা হ্যারিস ও তার স্বামী ডগ এমহফ।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ওয়েস্ট এন্ড এলাকায় অবস্থিত এই বাড়িতে দু’টি বেডরুম ও দু’টি বাথরুম রয়েছে। ছয়মাস আগে বাড়িটি বিক্রির ঘোষণা দেওয়া হলেও সম্প্রতি সেটি সম্পন্ন হয়।
মার্কিন রিয়েল এস্টেট ওয়েবসাইট জিলও’র তথ্য অনুযায়ী, ১ হাজার ৭৩০ বর্গফুটের এই বাড়িটির জন্য গত এপ্রিলে ১৯ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় পৌনে ১৭ কোটি টাকা) দাম চেয়েছিলেন কমলা হ্যারিস ও ডগ এমহফ।
তবে এই দামে বিক্রি না হওয়ায় গত জুলাই মাসে মূল্য কমিয়ে ১৮ লাখ ৫০ হাজার ডলার নির্ধারণ করেন তারা। অবশ্য বাড়িটি বিক্রি হলেও তাৎক্ষণিকভাবে ক্রেতার পরিচয় এখনও জানা যায়নি।
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন কমল্যা হ্যারিস। এর মাসখানেক পর অর্থাৎ মার্চ মাসে ৮ লাখ ৬০ হাজার ডলারে সান ফ্রান্সিসকোর একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করে দেন হ্যারিস। টানা কয়েক দশক ওই অ্যাপার্টমেন্টটির মালিক ছিলেন কমল্যা হ্যারিস ও তার স্বামী ডগ এমহফ। ১৯৯৮ সালে ২ লাখ ৯৯ হাজার ডলারে অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন তারা।
ফোর্বস বলছে, একটি বাড়ি ও একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করে দেওয়ার পরও কমল্যা হ্যারিস ও ডগ এমহফ দম্পতির আরও বেশ কয়েকটি সুন্দর বাড়ি রয়েছে। এরমধ্যে একটি আবার মার্কিন সরকারের সৌজন্যে পাওয়া।
বর্তমানে তারা ওয়াশিংটন ডিসির ইউএস নেভাল অবজারভেটরিতে বসবাস করেন। এটি সরকারিভাবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের বাসভবন।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











