১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হচ্ছে না
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৫২ পিএম, ১ ডিসেম্বর ২০১৭ শুক্রবার
১৬ ডিসেম্বর বিজয় দিবসে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উপক্ষেপণ হচ্ছে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তবে কবে নাগাদ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ হবে সে বিষয়ে কিছু জানাননি প্রতিমন্ত্রী।
বুধবার সচিবালয়ে ফোর-জি নিয়ে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তারানা হালিম এসব তথ্য জানান।
তিনি বলেন, তারিখ নির্ধারণ হলে বিষয়টি সাংবাদিকদের জানাবো আমরা। আমরা প্রস্তুত হয়ে আছি। ফ্লোরিডায় ইরমা ঝড়ের কারণে সিডিউলের সমস্যা হয়েছে। আমাদের আগের যে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণের কথা ছিল সেগুলোও বিলম্ব হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের স্যাটেলাইটের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন ও হস্তান্তরও হয়ে গেছে। শিপমেন্ট শুরু হয়ে গেছে। অর্থাৎ এটি এখন লঞ্চিং প্যাডে চলে যাবে। ঘূর্ণিঝড়ের কারণে অন্যগুলো পিছিয়ে গেছে।
তারানা হালিম বলেন, উৎক্ষেপণের জন্য একমাসের একটা উইন্ডো দেয়, ফেব্রুয়ারি টু মার্চ তারা একটা উইন্ডো দিয়েছে আমাদের। আমরা আরো নির্দিষ্ট করে দিতে চাই, দোয়া করবেন আর যেন ঝড়-ঝঞ্জা না হয়।
প্রসঙ্গত, আগামী ১৬ ডিসেম্বর আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করার কথা ছিল। উৎক্ষেপণের দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি স্পেসএক্স। কিন্তু হ্যারিকেন ইরমার কারণে উৎক্ষেপণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। অন্যান্য দেশের স্যাটেলাইট উৎক্ষেপণও বন্ধ হয়ে যায়।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











