১৮ ঘণ্টার মধ্যেই বেরোবি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ
রংপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. ফেরদৌস রহমান পদত্যাগ করেছেন। বুধবার (৫ নভেম্বর) তিনি পদত্যাগপত্র জমা দেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়ার ১৮ ঘণ্টার মধ্যেই তিনি পদত্যাগ করেন।
এ বিষয়ে মো. ফেরদৌস রহমান বলেন, ‘আমি আসলে চাপ নিতে পারব না। গতকালই আমার অপারগতার বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। এর আগে আমার বিভাগীয় প্রধানের এক বছর পূর্তি হওয়ার আগেই আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন পরিচালনার মতো বড় দায়িত্ব আমার পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। ’
এর আগে, মঙ্গলবার (৪ নভেম্বর) ১১৬তম সিন্ডিকেট সভায় কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এ নির্বাচন কমিশনের প্রধান হিসেবে বিজনেস অনুষদের ডিন অধ্যাপক মো. ফেরদৌস রহমানকে নিয়োগ দেওয়া হয়।
নির্বাচন কমিশনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন- পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহ জামান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিফাত রুমানা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।
এদিকে বেরোবির ছাত্র সংসদ নির্বাচন কমিশনার পদ থেকে অধ্যাপক মো. ফেরদৌস রহমান পদত্যাগ করায় নির্বাচন নিয়ে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে। তবে এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







