১৯ মে থেকে সব বেসরকারি টিভি বঙ্গবন্ধু স্যাটেলাইটে: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৬ পিএম, ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
আগামী ১৯ মে থেকে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করবে। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে হোটেল ঢাকা ওয়েস্টিনে বেক্সিমকোর ডিটিএইচ সেবা উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধ না করলে জুলাই থেকে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন,আকাশ ডিটিএইচ সেবা চালুর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রত্যক্ষ সুফল মিললো। দেশের প্রতিটি শহরের রাস্তাঘাটে তারের যে জঞ্জাল ঝুলছে তা এই সেবা চালুর মাধ্যমে অনেকটাই কমবে।
এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, বেক্সিমকো কমিউনিকেশন্সের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং বেক্সিমকো কমিউনিকেশন্সের চেয়ারম্যান শায়ান এফ রহমান উপস্থিত ছিলেন।
১৯ মে থেকে দেশের ২০টি জেলায় আকাশ ডিটিএইচ-এর বাণিজ্যিক সেবা পাওয়া যাবে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই সেবা মিলবে।
জেলাগুলো হলো-ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষ্মণবাড়িয়াম এবং সুনামগঞ্জ।
অনুষ্ঠানে জানানো হয়, পে-টিভি শিল্পে ডিটিএইচ একটি উন্নত প্রযুক্তি। এই প্রযুক্তিতে সর্বোচ্চ মানের ছবি ও শব্দের নিশ্চয়তা দিয়ে ১১০ টি চ্যানেল নিয়ে চালু হয়েছে আকাশ ডিটিএইচ। আকাশ ডিটিএইচে পাওয়া যাচ্ছে ইউনিভার্সাল ‘কেউ ইউ’ ব্যান্ডের ডিশ অ্যান্টেনা, এলএনবি, সেট টপ বক্স এবং রিমোটসহ পুরো সংযোগের দাম ৬ হাজার ৪৯৯ টাকা।
ক্যাবল ছাড়া ডিটিএইচের মাধ্যমে টিভি দেখতে হলে গ্রাহককে প্রতিমাসে ৩৯৯ টাকা দিতে হবে।
অনুষ্ঠানে বেক্সিমকোকে এই মূল্য কমানোর অনুরোধ জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি আরও বলেন,ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার অন্যতম সহযোগী এই ডিটিএইচ সেবা। এই সেবা চালুর মাধ্যমে ক্যাবল টিভি অপারেটরদের দৌরাত্ম্য থাকবে না। মানুষ নিশ্চিন্তে ঘরে বসে বিনোদন উপভোগ করতে পারবেন।
-জেডসি
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



