ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২:২১:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

১ লাখ ১৪ হাজার ১৮জন হাজি দেশে ফিরেছেন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৪ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আগামীকাল বুধবার শেষ হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত মোট ৩০৯ টি ফিরতি হজ ফ্লাইটে ১ লাখ ১৪ হাজার ১৮ জন হাজি দেশে ফিরেছেন। 
আজ মঙ্গলবার হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, বাংলাদেশ বিমানের মোট ১৫৩টি ও সৌদি এয়ারলাইন্সের ১০৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৪৭টি বিমানে এসব হজ যাত্রীরা দেশে ফিরেছেন। গত ২৭ জুন অনুষ্ঠিত পবিত্র হজ পালন শেষে গত ২ জুলাই থেকে সৌদি আরব থেকে ফিরতি হজ ফ্লাইটে হাজিরা দেশে ফিরতে শুরু করেন। গত ২ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়।
চলতি বছর ৩২৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ  মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। আগামীকালের মধ্যে সব হজ যাত্রী দেশে ফিরবেন বলে  আশা করা হচ্ছে। 
হজ অফিসের বুলেটিনে জানানো হয়, সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ৮৬ হাজার ৯০০ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 
চলতি বছর  ২৭জন নারীসহ ১১৯ জন বাংলাদেশের হজ যাত্রী বিভিন্ন সময়ে ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ৯৫ জন, মদিনায় ১০ জন, জেদ্দায় ২ জন, মিনায় ৯ জন,  আরাফায় ২ জন ও মুজদালিফায় ১ জন ইন্তেকাল করেন।