ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৪:৪৭:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

২০১৮ সালে সিরিয়ায় এক হাজার ১০৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১১ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সিরিয়ার শিশুদের জন্য গত ২০১৮ সাল সবচেয়ে প্রাণঘাতী ছিল বলে ঘোষণা করেছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিতা ফুরে এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ায় ২০১৮ সালে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলায় এক হাজার ১০৬ টি শিশু নিহত হয়েছে। ২০১১ সালে সহিংসতা শুরুর পর সিরিয়ায় এক বছরে এত বেশি শিশু আর প্রাণ হারায়নি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহত শিশুর প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশিও হতে পারে। কারণ সব মৃত্যুর তথ্য হয়তো জাতিসংঘের কাছে আসে নি।

ইউনিসেফের বিবৃতিতে বলা হয়েছে, এখনও সিরিয়ার অনেক এলাকায় শিশুরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। ইদলিবের পরিস্থিতি তুলে ধরে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে সেখানে ৫৯টি শিশু নিহত হয়েছে।

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে।  ইসরাইলের স্বার্থ নিশ্চিত করতে মুসলিম বিরোধী বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে এ কাজ করা হয়েছে। সূত্র: পার্সটুডে।  

-জেডসি