২০২০ সালে খাবারের অভাবে ছিল ২৩০ কোটি মানুষ: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ১৪ জুলাই ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের কারণে বিশ্বে গতবছর ক্ষুধা ও অপুষ্টি নাটকীয়ভাবে বেড়েছে বলে জাতিসংঘের তিনটি সংস্থার যৌথ এক প্রতিবেদনে উঠে এসেছে। আগের পাঁচ বছর অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা প্রায় অপরিবর্তিত থাকলেও ২০২০ সালে তা বেড়েছে প্রায় ৭৬ কোটি ৮০ লাখ।
জনসংখ্যা বৃদ্ধি ছাপিয়ে নিরঙ্কুশ ও আনুপাতিক- উভয় ক্ষেত্রেই ক্ষুধা বেড়েছে। এই সংখ্যা গোটা বিশ্বের জনসংখ্যার প্রায় ১০ শতাংশ আর ২০১৯ সালের তুলনায় প্রায় ১১ কোটি ৮০ লাখ বেশি। পাশাপাশি ২০২০ সালে বিশ্বের ২৩০ কোটিরও বেশি মানুষ খাবারের অভাবে ছিল। এর জন্য অনেকাংশেই করোনাভাইরাসকে দায়ী করা হয়েছে প্রতিবেদনে।
গত সোমবার প্রকাশিত জাতিসংঘের তিন সংস্থার যৌথ এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যৌথভাবে প্রতিবেদনটি তৈরি করেছে। ‘বিশ্ব খাদ্য নিরাপত্তা ও পুষ্টির সার্বিক অবস্থা’ শীর্ষক প্রতিবেদনটি করোনাভাইরাস মহামারি শুরুর পর এ ধরনের এটিই প্রথম কোনও মূল্যায়ন।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক খাদ্য পরিকল্পনাকে দুঃখজনকভাবে দুর্বল করে দিচ্ছে করোনাভাইরাস মহামারি। হুমকির মুখে পড়ছে জীবন জীবিকা। বিশ্বের কোনো অঞ্চলই এ হুমকি থেকে বাদ যায়নি। এমনটি চলতে থাকলে ২০৩০ সালের মধ্যে বিশ্বকে ক্ষুধামুক্ত করার জাতিসংঘের লক্ষ্য পূরণ করা সম্ভব হবে না। এই সময়ের মধ্যেও বিশে^র প্রায় ৬৬ কোটি মানুষ ক্ষুধাপীড়িত থেকে যাবে।
-জেডসি
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি











