২০৩১ সালের মধ্যে চরম দারিদ্রের হার শূন্যের কোটায় নামিয়ে আনা হবে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান বলেছেন, ২০৩১ সালের মধ্যে বাংলাদেশে চরম দারিদ্রের হার ১০ দশমিক ৫ শতাংশ থেকে শূন্যের কোটায় নামিয়ে আনা হবে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের উত্তরে পরিকল্পনা মন্ত্রী সংসদকে এই তথ্য জানান।
এম.এ মান্নান আরো জানান, আমার বাড়ি আমার খামার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ১ লাখ ১ হাজার ৪২টি সমিতি গঠনের মাধ্যমে ৬০ লাখ দরিদ্র পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হবে। এ সব পরিবারের সদস্যরা যাতে বিকল্প কর্মসংস্থান ও আয়ের মাধ্যমে চরম দারিদ্রতা থেকে মুক্তি লাভের উপায় খুঁজে পাবে বলে মন্ত্রী সংসদকে জানান।
মন্ত্রী আরো জানান, পল্লী অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাজ সেবা কার্যক্রম শুরু করেন। ৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ কার্যক্রম চালু করা হয়। ৫০ ভাগ নারীকে এ ঋণের আওতায় আনা হয়েছে। সরকার সারাদেশে ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে আরো জোরদার করার লক্ষ্যে ২০১৯-২০২০ বাজেটে ৬৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। সামাজিক বেষ্টনীর আওতায় ২৫টি মন্ত্রণালয়ের মাধ্যমে ১৩০টিরও বেশি কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ২৮ লাখ পরিবারকে সহায়তা প্রদান করা হচ্ছে। ২০১৯-২০ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে ৭৪ হাজার ৩৬৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে পরিকল্পনা মন্ত্রী সংসদকে জানান।
তিনি বলেন, সরকার চরম দারিদ্র সীমা শুন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের কার্যক্রম শুরু করেছে।সূত্র : বাসস।
: এমি।
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











