ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৩:৫৮:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

২১৪ কেজি ওজন কমালেন ভারতের এই নারী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ১১ মে ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

এশিয়ার সবচেয়ে মোটা নারী হিসেবে পরিচিতি লাভ করা ভারতের অমিতা রজনী তার ওজন ২১৪ কেজি কমিয়েছেন। চার বছরে দুটি অস্ত্রোপচার এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে তিনি এই বিপুল পরিমাণ ওজন কমিয়েছেন। ৩০০ কেজি থেকে কমে অমিতার ওজন এখন মাত্র ৮৬ কেজি। মুম্বাইয়ের বাসিন্দা এই নারীর চিকিৎসক বেরিয়াট্রিক সার্জেন ডা. শশাঙ্ক শাহ জানিয়েছেন, ৪২ বছরের অমিতাই ছিলেন এশিয়ার সবচেয়ে মোটা মহিলা।

এক সাক্ষাৎকারে অমিতা রজনী বলেন, অস্ত্রোপচারের আগে জীবনটা দুর্বিষহ ছিল। পোশাক বদলানো বা সামান্য একটু হাঁটার জন্যও প্রয়োজন হতো দ্বিতীয় কোনও ব্যক্তির সাহায্য। টানা আট বছর শয্যাশায়ী ছিলেন তিনি। এই আট বছরে একদিনও বাড়ির বাইরে বের হননি; দেখেননি সূর্যের আলো।

তিনি বলেন, আমাকে দেখলেই আমার ভাইয়ের ছয় মাস বয়সী ছেলে কাঁদতে শুরু করতো। এখানেই শেষ নয়। মোটা হওয়ার পাশাপাশি কিডনির সমস্যা, টাইপ-২ ডায়াবেটিস এবং শ্বাসকষ্টও ছিল আমার। সব মিলিয়ে দিন দিন অবসাদে তলিয়ে যাচ্ছিলাম।

ওজন কমাতে লীলাবতী এবং হিন্দুজা হাসপাতালে দুবার বেরিয়াট্রিক সার্জারি করান অমিতা। অস্ত্রোপচারের পর ৩০ দিন ডাক্তাররা ক্রমাগত নজরে রেখেছিলেন তাকে। সঙ্গে চলত ফিজিওথেরাপি এবং ব্রিদিং এক্সারসাইজ। অমিতা জানিয়েছেন, এখন মনে হয় তিনি স্বর্গে বাস করছেন। সুস্থ হওয়ার পর ঘুরে দেখেছেন ভারতের বিভিন্ন প্রান্ত।

-জেডসি