২১ অগাস্ট গ্রেনেড হামলা : প্রাণ হারিয়েছেন যারা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৪৭ পিএম, ১২ অক্টোবর ২০১৮ শুক্রবার
ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ সন্ত্রাস বিরোধী সমাবেশ ডেকেছিলো ২০০৪ সালের ২১ অগাস্ট। ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়ে সমাবেশের কাজ চলছিলো।
সমাবেশের শেষ পর্যায়ে দলটির সভানেত্রী ও তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বক্তব্য রাখছিলেন।
তার বক্তব্য যখন প্রায় শেষ ঠিক তখনই শুরু হয় একের পর এক গ্রেনেড বিস্ফোরণ।
মামলার তদন্ত প্রতিবেদন ও আওয়ামী লীগ অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই ঘটনায় সেদিন ঘটনাস্থলে ও পরে আহতদের মধ্যে দুজন সহ মোট নিহত হয়েছিলো ২৪ জন।
যদিও এর মধ্যে দুজনের নাম পরিচয় পাওয়া যায়নি। বাকীদের নাম পরিচয় নিচে দেয়া হলো। এছাড়া ওই ঘটনায় আওয়ামী লীগের সিনিয়র নেতাদের অনেকেসহ প্রায় তিনশ মানুষ আহত হন যাদের পরে দেশে ও বিদেশে চিকিৎসা করাতে হয়েছে। এখনো পঙ্গু হয়ে আছেন অনেকে।
আইভি রহমান: সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান স্ত্রী আইভি রহমান ছিলেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। সমাবেশের মঞ্চের সামনেই রাস্তায় কর্মীদের নিয়ে বসেছিলেন তিনি।
গ্রেনেড হামলায় তার পা উড়ে যায়। দুদিন পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার পুরো নাম ছিলো বেগম জেবুন্নেছা আইভি।
১৯৪৪ সালের ৭ই জুলাই কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের চন্ডিবের গ্রামে তার জন্ম হয়। বাবার নাম জালাল উদ্দিন আহমেদ। তিনি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ। মা হাসিনা বেগম ছিলেন গৃহিণী। আট বোন ও চার ভাইয়ের মধ্যে আইভি রহমান পঞ্চম ছিলেন।
মোস্তাক আহমেদ সেন্টু: আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক ছিলেন মোস্তাক আহমেদ সেন্টু। বরিশাল পলিটেকনিক এর ছাত্র থাকাকালীন অবস্থায় ছাত্রলীগের সাথে জড়িত হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জহুরুল হক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
গ্রেনেড হামলার সময় শেখ হাসিনাকে ঘিরে যারা মানব ঢাল তৈরি করেছিলো তাদের মধ্যে তিনিও ছিলেন। ওই অবস্থাতেই অসংখ্য স্প্লিনটার বিদ্ধ হয় তার শরীরে। ঘটনাস্থলেই মারা যান তিনি।
ল্যান্স কর্পোরাল (অব:) মাহবুবুর রশীদ: শেখ হাসিনা ব্যক্তিগত নিরাপত্তা দলের সদস্য ছিলেন। গ্রেনেড হামলার পর শেখ হাসিনাকে যখন দলীয় নেতাকর্মী ও নিরাপত্তারক্ষীরা তার গাড়িতে তুলে দিচ্ছিলেন তখন শেখ হাসিনাকে আড়াল করে রাখা এই নিরাপত্তারক্ষী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
রফিকুল ইসলাম: আদা চাচা নামে আওয়ামী লীগের কর্মী মহল ও আওয়ামী লীগের খবরাখবর সংগ্রহ করতো এমন গণমাধ্যম কর্মীদের কাছে জনপ্রিয় ছিলেন রফিকুল ইসলাম। আনুষ্ঠানিক পদবী ছিলো ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। ষাটের দশক থেকে আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচিতে তার উপস্থিতি ছিলো নিয়মিত। তিনি সাধারণ গণমাধ্যম কর্মীদের কাছে অবস্থান করতেন এবং সাংবাদিকদের মধ্যে শুকনো আদা বিতরণ করতেন নিজের উদ্যোগে। গ্রেনেড বিস্ফোরণে ঘটনাস্থলে মৃত্যুর কিছুক্ষণ আগেও সাংবাদিকদের কাছেই ছিলেন তিনি।
সুফিয়া বেগম: ঢাকা মহানগর(দক্ষিণ)মহিলা আওয়ামী লীগের কর্মী ছিলেন সুফিয়া বেগম। ধারণা করা হয় তিনি শেখ হাসিনার মঞ্চের সামনে আইভি রহমানের কাছাকাছি ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিলো তার।
হাসিনা মমতাজ রীনা: ঢাকার ১৫ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি। তিনিও আইভি রহমানের সাথে মঞ্চের সামনেই ছিলেন অন্য নারী নেতাকর্মীদের সাথে।
লিটন মুন্সী ওরফে লিটু: মাদারীপুরে যুবলীগের রাজনীতি করতেন লিটন মুন্সী। সেখানে একটি ইউনিয়ন শাখা যুবলীগের সভাপতি ছিলেন তিনি। ঢাকায় আসলে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে নিয়মিত আসতেন এবং দলীয় কর্মসূচিতেও অংশ নিতেন। একুশে অগাস্টের কর্মসূচিতে যুবলীগের অন্য নেতাকর্মীদের সাথেই ছিলেন তিনি। গ্রেনেড বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
রতন সিকদার: রতন সিকদার ছিলেন পেশায় রি-রোলিং মিল ব্যবসায়ী। নারায়ণগঞ্জের উত্তর মাসদাইর এলাকার এই ব্যবসায়ী আওয়ামী লীগের কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন। গ্রেনেড বিস্ফোরণের সময় মঞ্চের কাছে দাঁড়িয়েই সভানেত্রীর ভাষণ শুনছিলেন তিনি।
মো: হানিফ: ঢাকার ত্রিশ নম্বর ওয়ার্ডের রিকশা শ্রমিক লীগের নেতা ছিলেন তিনি। দলীয় মহলে পরিচিত ছিলেন মুক্তিযোদ্ধা হানিফ নামে।
মামুন মৃধা: সরকারি কবি নজরুল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন মামুন। ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
বেলাল হোসেন: ঢাকার ৬৯ নং ওয়ার্ড যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। পুরনো ঢাকার আগামসিহ লেনের বাসিন্দা বেলাল হোসেন মিছিলসহ বঙ্গবন্ধু এভিনিউতে এসেছিলেন শেখ হাসিনার সমাবেশে যোগ দেয়ার জন্য। ঘটনাস্থলেই নিহত হন তিনি।
আমিনুল ইসলাম মোয়াজ্জেম: যুবলীগের কর্মী ছিলেন। সমাবেশে যোগ দিতে তার এলাকা থেকে আসা মিছিলের সাথে ছিলেন তিনি।
আবদুল কুদ্দুস পাটোয়ারী: তিনি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কর্মী।
আতিক সরদার: যুবলীগের ৮৪ নম্বর ওয়ার্ডের নেতা ছিলেন তিনি।
নাসিরউদ্দিন সরদার: আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের কর্মী ছিলেন।
রেজিয়া বেগম: স্বেচ্ছাসেবক লীগের একজন নেত্রী। একই সাথে মহিলা আওয়ামী লীগের কর্মসূচিতেও নিয়মিত অংশ নিতেন তিনি।
আবুল কালাম আজাদ: ঢাকার বালুঘাট ইউনিট যুবলীগের সভাপতি ছিলেন। এছাড়া সংগঠনের ১৫ নং ওয়ার্ড শাখার কার্যকরী সদস্য ছিলেন।
এছাড়া ইছহাক মিয়া, শামসুদ্দিন, আবুল কাসেম, জাহেদ আলী ও মমিন আলী ছিলেন আওয়ামী লীগের কর্মী। গ্রেনেড হামলার পর ঘটনাস্থলে বা হাসপাতালে নেয়ার সময় কিংবা হাসপাতালে নেয়ার পর তারা মৃত্যুবরণ করেন।
অজ্ঞাত দু জন: উপরে যাদের নাম রয়েছে তারা ছাড়াও আরও দুজন মারা যান গ্রেনেড হামলায়। কিন্তু পরে তাদের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে তালিকায় তাদের নাম অজ্ঞাত হিসেবেই রয়েছে।
সূত্র : বিবিসি অনলাইন বাংলা
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


