২১ জুলাই প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেয়া হবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:০১ পিএম, ৯ জুলাই ২০১৮ সোমবার
আগামী ২১ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়া হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ এবং বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল দেশে উন্নীত করায় এ সংবর্ধনা দেওয়া হবে তাকে। এই সংবর্ধনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সর্ববৃহৎ সমাবেশ করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের সঙ্গে কার্যনির্বাহী সংসদের এক যৌথসভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন ও উন্নয়নকে ঘিরে আমরা ২১ জুলাই তাকে গণসংবর্ধনা দেবো। এর মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ আজকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের বলিষ্ঠ যাত্রা শুরু করেছে। এ শুভযাত্রার যিনি অধিনায়ক, তার নেতৃত্বে বাংলাদেশে আজ এ উন্নয়ন সম্ভব হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আজ মহাকাশে এটা আমাদের একটা বড় অর্জন। এর কৃতিত্ব নিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সঙ্গে তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আমরা এ অনুষ্ঠানে আসার জন্য জয়কে আমন্ত্রণ করবো।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ কর্মসূচি সফল করতে ও স্মরণকালের সবচেয়ে বড় গণসমাগম ঘটাতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। গণসংবর্ধনার সাজসজ্জা ও প্যান্ডেলের জন্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে দায়িত্ব দিয়েছিলাম। তারা তাদের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন। আশা করছি আমরা সব প্রস্তুতি সম্পন্ন করে একটি সফল এবং সবচেয়ে বড় সমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে পারবো।
ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও আবদুল মতিন খসরু; যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক; প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ; সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী; তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া; কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন ও রিয়াজুল কবির কাওছার; ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমূখ।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি









