ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৮:৪৯:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

২২ হাজার স্কেলে সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করে ই-মেইলে পাঠাতে হবে।

পদের নাম: রিসার্চ অ্যাসোসিয়েট। পদের সংখ্যা: ৭। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের গ্রেডে চার বছরের স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 

স্নাতক বা স্নাতকোত্তরে একটি প্রথম শ্রেণি/সমমানের গ্রেডসহ অন্যান্য বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর থাকলেও আবেদন করা যাবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ ডেভেলপমেন্ট স্টাডিজ জার্নাল স্ট্যান্ডার্ডের একটি গবেষণা প্রকাশনা থাকলে ও গবেষণায় দুই বছরের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাক।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন ফরম পূরণ করে [email protected] এই ঠিকানায় ই-মেইল করে দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে কোনো সনদ/মার্কশিট পাঠানোর প্রয়োজন নেই। 

আবেদনের শেষ সময়: ৩০ মার্চ, ২০২৩।