২৩ দেশে ছড়িয়েছে ওমিক্রন,৭০ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৩ পিএম, ১ ডিসেম্বর ২০২১ বুধবার
প্রতীকী ছবি
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন এখন পর্যন্ত ২৩টি দেশে শনাক্ত হয়েছে। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় প্রথম এটি শনাক্ত হয়। এরপর এক এক করে বিশ্বের বিভিন্ন দেশে নতুন এই ধরনটি ছড়িয়ে পড়ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ওমিক্রন প্রথম শনাক্তের পর আফ্রিকার দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করতে থাকে বিভিন্ন দেশ। এখন পর্যন্ত ৭০টি দেশ ওই অঞ্চল থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হলেও এটি প্রথম কোথায় এবং কখন উৎপত্তি হয়েছে এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
এখন পর্যন্ত যেসব দেশে শনাক্তের খবর পাওয়া গেছে: দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, ব্রাজিল, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, নরওয়ে, পর্তুগাল, সৌদি আরব, স্পেন, সুইডেন ও যুক্তরাজ্য।
ওমিক্রনের বিস্তার ঠেকাতে আফ্রিকা অঞ্চলের বেশ কয়েকটি দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ প্রায় ৭০টি দেশ। যদিও এরই মধ্যে ২৩টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। যেসব ব্যক্তিদের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে তাদের অধিকাংশই সম্প্রতি আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোতে ভ্রমণের ইতিহাস রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, প্রাথমিক পাওয়া তথ্য-প্রমাণ দেখে সংস্থাটি মনে করছে, ওমিক্রনে পুনর্সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে। আর বিজ্ঞানীরা বলেছেন, করোনার বিদ্যমান টিকায় বার বার রূপ বদল করা এই ধরনটি কেমন প্রভাব ফেলবে তা জানার জন্য তিন সপ্তাহ সময় লাগবে।
সংস্থাটি বলেছে, এখন পর্যন্ত ওমিক্রনে সংক্রমিত হয়ে কেউ মারা যায়নি। তবে এই ধরনটির ক্ষেত্রে করোনা টিকা এবং ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে শরীরে যে ইমিউনিটি তৈরি হয়েছে তা কার্যকর হবে কিনা তা জানতে আরও গবেষণার প্রয়োজন আছে। ওমিক্রনে নজিরবিহীন স্পাইক মিউটেশন ঘটেছে। কিছু কিছু ক্ষেত্রে এই পরিবর্তন এমন যে তা পুরো মহামারীর গতিপথ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। সব মিলিয়ে বলা যায়, এটির বৈশ্বিক ঝুঁকি খুব বেশি।
এদিকে সতর্কতা ও পদক্ষেপ নেওয়ার কথা বলার পাশাপাশি সংস্থাটি আহ্বান জানিয়েছে, নতুন এই ধরনের বিস্তার ঠেকাতে নেওয়া বিধি-নিষেধগুলো যেন যুক্তিসঙ্গত হয়।
অন্যদিকে মঙ্গলবার করোনা টিকা তৈরিকারী কোম্পানি বায়োএনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উগুর শাহিন বলেছেন, টিকা নেওয়া ব্যক্তিরাও ওমিক্রনে আক্রান্ত হতে পারেন। তবে টিকা গুরুতর অসুস্থ হওয়া থেকে সুরক্ষা দেবে।
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার











