ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৯:০৭:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

২৪ ঘণ্টায় দেশজুড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৩৪৮

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ৩৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল রবিবার ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিলো ৩৪২ জন।

বিশেষজ্ঞরা বলছে, সচেতনতার কারণে সেপ্টেম্বরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হ্রাস পেয়েছে। সরকারি ও বেসরকারি ভাবে উদ্যোগ ও সচেতনতাসহ নানা কর্মসূচী গ্রহণ করায় ডেঙ্গু পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। তাই নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যাও হ্রাস পেয়েছে।

সরকারি পরিসংখ্যানে জুন থেকে বেশি মাত্রায় ডেঙ্গুর প্রকোপ ধারণ করায় আক্রান্তের সংখ্যার তুলনায় জুলাইয়ে বেশি ডেঙ্গু রোগী মারা গেছেন। ওই মাসে ১৬ হাজার রোগীর বিপরীতে ৩২ রোগীর মারা যান।  আক্রান্তের সংখ্যার বিবেচনায় জুলাই ও সেপ্টেম্বরের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই।

সেপ্টেম্বরে মাত্র চার ডেঙ্গু রোগীর মৃত্যু ঘটেছে। আর আগস্ট মাসে ৫২ হাজার ডেঙ্গু রোগীর বিপরীতে মৃতের সংখ্যা ছিলো ৩৭ জন। রবিবার বরিশালে এক ডেঙ্গু রোগী মারা যান।  

-জেডসি