২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২০৫৪ জন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীসহ সারা দেশের হাসপাতালগুলোতে আরও ২ হাজার ৫৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। সেই হিসাবে প্রতি ঘণ্টায় ৮৫ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ প্রতি দুই মিনিটে আক্রান্ত হচ্ছেন তিন জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
নতুন রোগীদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯ জন। আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৯৯৫ জন।
এর আগে শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এ সংখ্যা ছিল এক হাজার ৮৭০।
সরকারি হিসাবে, পুরো জুলাই মাসে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ১৫ হাজার ৬৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন। আর, চলতি আগস্ট মাসের প্রথম পাঁচ দিনে ভর্তি হন ৯ হাজার ছয়জন। সারাদেশে বিভিন্ন হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৬৫৮ জন।
ঢাকার ৩৮টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৪ হাজার ৯৬২ জন। অন্যদিকে অন্যান্য বিভাগে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৬৯৬ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ হাজার ৪৩৭ জন। এরমধ্যে ১৯ হাজার ৭৬১ জন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সারাদেশে সরকারিভাবে ১৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও অনেক বেশি। সরকারি হিসেবে শুধুমাত্র জুলাই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







