২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৯ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
প্রতীকী ছবি
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৭ জনে। অক্টোবরের ২২ দিনেই মারা গেছেন ৯৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৫৮ জনে।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ১১৩৯ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় রয়েছেন ৪০৯ জন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, বরিশাল বিভাগে ৮৮ জন, খুলনা বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২২শে অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫২ হাজার ৫৮ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭ শতাংশ নারী। এ ছাড়া এখন পর্যন্ত মৃত ২৫৭ জনের মধ্যে ৫২ দশমিক ৫ শতাংশ নারী এবং ৪৭ দশমিক ৫ শতাংশ পুরুষ।
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল


