২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় তিন কোটি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ২৭ জুন ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে ঈদকে কেন্দ্র করে পরিবহন চলাচল বেশি হওয়ায় টোল আদায়ও বৃদ্ধি পেয়েছে। গেল ২৪ ঘণ্টায় সেতুতে ৪২ হাজার ৫৬০টি পরিবহন সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।
মঙ্গলবার (২৭ জুন) সকালে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল টোলের এ তথ্য জানান।
সেতু কর্তৃপক্ষ সূত্রে আরও জানা যায়, উত্তরবঙ্গের ২৩ জেলার পরিবহন বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচল করে। সোমবার (২৬ জুন) রাত ১২টা থেকে মঙ্গলবার (২৭ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ৪২ হাজার ৫৬০টি পরিবহন পারাপার হয়েছে। এরমধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গ গেছে ২৪ হাজার ৮১৭টি পরিবহন। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯শ। এছাড়া উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পরিবহন সেতু পারাপার হয়েছে ১৭ হাজার ৭৪৩টি। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে মোটরসাইকেল পারাপার হয়েছে ৬ হাজার ৮৪১টি।
এদিকে এর আগের দিন বঙ্গবন্ধু সেতুতে ২৯ হাজার ৮৫টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছিল ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ







