ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৫:২০:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৩৩৪ ডেঙ্গু রোগী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫২ পিএম, ১২ আগস্ট ২০১৯ সোমবার

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৩৪ জন রোগী। এর মধ্যে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৩৫৩ জন আর ঢাকার বিভিন্নি হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮১ জন ডেঙ্গু রোগী।

গতকাল রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টর ও কন্ট্রোল রুম ডেঙ্গু পরিস্থিতির নতুন এ চিত্র তুলে ধরে।

সরকাররে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবষেণা প্রতিষ্ঠিান রোববার আরও ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর মৃত্যু নিশ্চিত করেছে। এ নিয়ে সরকারি হিসাবে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা হলো ৪০।

ঈদের ছুটিতে মানুষের বাড়ি ফেরার হিড়িকে ঢাকা থেকে ডেঙ্গু ভাইরাস বাইরে জেলাগুলোতে ছড়িয়ে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে। সরকারি হিসাবে ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে। আর সবচেয়ে কম সিলেট বিভাগে।

গত মাসের মাঝামাঝি সময়ে ঢাকার বাইরে ডেঙ্গু রোগী শনাক্ত হয়। তখন ধারণা করা হচ্ছিল, ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা ঢাকা থেকে আক্রান্ত হয়ে বিভিন্ন জেলায় গিয়েছিলেন। এর কয়েকদিনের মধ্যেই আবার এমন অনেকে আক্রান্ত হন যাদের সাম্প্রতিক সময়ে ঢাকায় কোনো যাতায়াত ছিল না।