২৪ ঘণ্টা মনিটরিং হবে সামাজিক যোগাযোগমাধ্যম : তারানা হালিম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৩৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
ফাইল ছবি
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিহত করতে গুজব শনাক্তকরণ ও নিরসন সেল দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করবে।
আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তারানা হালিম বলেন, যেকোনো গুজব অসুন্ধানে তথ্য সেল গঠন করা হবে। আট ঘণ্টা করে তিনটি শিফটে মোট ২৪ ঘণ্টা মনিটরিংয়ে রাখা হবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম। প্রতিটি শিফটে সাতজন করে কাজ করবে। কোনো গুজব পাওয়া গেলে ৩ ঘণ্টার মধ্যে এর সত্যতা সম্পর্কে গণমাধ্যমে জানানো হবে।
এ ছাড়াও তথ্য প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সাফ ফুটবল সম্প্রচার করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এই টুর্নামেন্টের খেলা সম্প্রচার করেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন যেকোনো সম্প্রচারের সক্ষমতা অর্জন করেছে। এ কারণে দেশের সবগুলো বেসরকারি টেলিভিশন চ্যানেলকে এই স্যাটেলাইটের সেবা নিতে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে।
তিনি জানান, বিটিভি প্রতি বছর স্যাটেলাইট ফি দিত ছয় কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে যাওয়ায় এ টাকা এখন সাশ্রয় হবে।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম









