ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১:০১:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

২৬ জুনের মধ্যে ঈদ বোনাস প্রদানের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৪ জুন ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ২৬ জুনের মধ্যে পবিত্র ঈদুল আজহার উৎসব ভাতা দেয়ার নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা শামীম হোসেনের সই এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো যাচ্ছে যে; আসন্ন পবিত্র ঈদুল আজহার উৎসব ভাতা আগামী ২৬ জুনের মধ্যে দাখিল করার জন্য চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, অর্থ বিভাগ কর্তৃক অবহিত করা হয়েছে।

এমতাবস্থায়, ঈদুল আজহার উৎসব ভাতা আগামী ২৬ জুনের মধ্যে দাখিল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ সংক্রান্ত নির্দেশনাটি অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও জিএম/জেট ও ব্যবস্থাপনা/প্রবার), অর্থ বিভাগের অনুবিভাগ প্রধান (সকল), অর্থ বিভাগের মনিটরিং সেলের মহাপরিচালক, মন্ত্রীর একান্ত সচিব, অর্থ বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব, অর্থ বিভাগের সেগুনবাগিচার চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে।