২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা : মুক্তিযুদ্ধবিষয়ক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বুদ্ধিজীবীদের তালিকা নিয়ে একটা জাতীয় কমিটি আছে। তারা এ বিষয়ে কাজ করছে। এ পর্যন্ত ১৫০০ বুদ্ধিজীবীর তালিকা আমরা করেছি। এছাড়া নতুনভাবে আরও ১০০ আবেদন জমা পড়েছে। আশা করছি ২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
আজ বুধবার রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে খুব কম পরিবার আছে যারা মুক্তিযুদ্ধে কোন স্বজন হারায়নি। পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝতে পারল যে, বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে, তখন নির্মমভাবে এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে। আমাদের দেশে একজন রাজনীতিবিদ আছেন, যিনি বলেন যে- এত লোক মারা যায়নি, যুদ্ধে এত হত্যাকাণ্ড হয়নি। প্রকৃত শহীদদের সংখ্যা বিতর্কিত করার জন্য তারা এসব বলেন।
তিনি আরও বলেন, সে দলের এক নেতা বলেছেন, দেশ নাকি পাকিস্তান আমলে ভালো ছিল। অথচ তাদের পাকিস্তান আজ ব্যর্থ, অকার্যকর রাষ্ট্র। ১৬ ডিসেম্বর পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল, কিন্তু তাদের দোসর আলবদর, রাজাকাররা আত্মসমর্পণ করেনি। তারা এ দেশে ঘাপটি মেরে আছে। জামায়াত রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার বিরোধিতা করেছে।
জামায়াতের রাজনীতি করার অধিকার থাকতে পারে না—জাতির এই দাবির সঙ্গে একমত উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পাকিস্তান আমলের চেয়ে ভালো আছি—এই কথা বলে তারা কী বোঝাতে চায়? তাদের দোসরাই পারে এসব কথা বলতে। তারাই স্বাধীনতা বিরোধী শক্তি।’
একই সময়ে শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘একাত্তরের পরাজিত শত্রুরা এখনো সক্রিয়। বিদেশে যারা পলাতক রয়েছে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ১০ তারিখে বিএনপি যে কর্মসূচি পালন করেছিল, হানাদার বাহিনীও ১৯৭১ সালে এভাবে দেশকে ধ্বংস করে কর্মসূচি দিয়েছিল।’
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা











