২ বছরে পাঁচ লাখ রোহিঙ্গা ফেরত নিবে মিয়ানমার!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৯ জুন ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে আগামী ২ বছরের মধ্যে ৫ লাখ রোহিঙ্গা ফেরত নিতে পারে মিয়ানমার। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা আসিয়ানের এক প্রতিবেদনে এ আভাস মিলেছে।
সংস্থাটির ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড অ্যাসেসমেন্ট টিমের (আসিয়ান-ইএআরটি) করা প্রতিবেদনটি আগামী সপ্তাহে প্রকাশ হওয়ার কথা। প্রতিবেদনে রোহিঙ্গা ফেরত নেয়ার বিষয়ে মিয়ানমারের প্রতিশ্রুতি ও প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে।
বলা হচ্ছে, মিয়ানমার সহজ ও সুশৃঙ্খলভাবে রোহিঙ্গাদের ফেরতে কাজ করছে। এ কারণে নড়েচড়ে বসেছেন সমালোচকরা। অথচ ফেরত নিতে মিয়ানমারের অনীহার কারণেই বাংলাদেশে অন্তত ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা মানবেতর জীবন-যাপন করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ৫ লাখ রোহিঙ্গা ফেরত নেয়ার বিষয়ে কাজ চলছে। জাতিসংঘ প্রতিবেদনের কপি আনুষ্ঠানিকভাবে পাওয়ার পর মন্তব্য করবে বলে জানিয়েছে।
২০১৭ সালের নভেম্বরে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা ফেরতের ব্যাপারে চুক্তি হয়েছিল। কিন্তু তা আলোর মুখ দেখেনি। রাখাইনে গণহারে হত্যা, ধর্ষণ ও ঘরবাড়িতে আগুন দেয় মিয়ানমার সেনারা। এসব প্রমাণিত হওয়ায় গণহত্যার অপরাধ হিসেবে মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের বিচারের দাবিও জানিয়ে আসছে জাতিসংঘ। প্রতিবেদনে রাখাইনের নাগরিকদের ‘রোহিঙ্গা’ উল্লেখ না করে ‘মুসলিম’ সম্প্রদায় হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
বলা হয়েছে, রোহিঙ্গা ফেরতের এ প্রচেষ্টা ২ বছর বা তার বেশি লাগতে পারে। মানবাধিকার সংস্থাগুলো রোহিঙ্গা ফেরতের বিষয়ে মিয়ানমারের প্রচেষ্টাকে কৌশল হিসেবে উল্লেখ করে আসছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, রোহিঙ্গাদের বসবাসের নিরাপদ পরিবেশ নিশ্চিত না করে মিয়ানমারে ফেরত পাঠানো হবে তাদেরকে আরও বিপদের মুখে ঠেলে দেয়া। সংস্থাটির বক্তব্য, রাখাইনে এখনও চার লাখ রোহিঙ্গা বসবাস করছেন। তারা মূলত উন্মুক্ত কারাগারের মধ্যে বসবাস করছেন।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











