ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৫:১৫:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

২ মার্কিন নারী কংগ্রেস সদস্যের ইসরাইল সফরে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৬ পিএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর মার্কিন কংগ্রেসের দুই মুসলিম নারী সদস্যের ইসরাইল সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইসরাইল বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞার কথা জানায়। আগামী রোববার দেশটিতে সফরে যাওয়ার কথা ছিল তাদের। ওই দু’জন হলেন ইলহান ওমর ও রাশিদা তালিব।

গত বছর নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মার্কিন কংগ্রেসের সদস্য নির্বাচিত হন তারা। তারাই প্রথম দুই মুসলিম নারী, যারা মার্কিন কংগ্রেসের সদস্য হয়েছেন।

বৃহস্পতিবার ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই দু’জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা জানানো হয়। ইসরাইলের আইন অনুযায়ী, যারা দেশটিকে বর্জনের আহ্বান জানায় তাদের সেদেশে সফর করতে দেওয়া হয় না। গত মাসে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রন ডেরমার অবশ্য এই দু’জনের সফরের ব্যাপারে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছিলেন।

তবে গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে এক বার্তায় বলেন, ‘ওই দুই নারীকে সফরের অনুমতি দেওয়া হলে তা হবে ইসরাইলের দুর্বলতা। কারণ তারা ইসরাইল ও সকল ইহুদিকে ঘৃণা করেন। কোনোভাবেই তাদের মানসিকতার পরিবর্তন ঘটানো যাবে না। এই টুইটের পরই মূলত পাল্টে যায় দৃশ্যপট।-বিবিসি