৩০০` শ বছরের ঐতিহ্যের সাক্ষী জাহাপুর জমিদার বাড়ি
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম জাহাপুর। এ গ্রামের সুনাম চারদিকে জমিদার বাড়ি ঘিরে। জমিদার বাড়ির ভবনগুলোর ধূসর ইট বহন করছে প্রায় ৩০০ বছরের বর্ণিল ইতিহাস।
সরেজমিন ঘুরে দেখা যায়, বাড়ির বাইরে বট গাছের কাছে একটি ঘরে উঁচু রথ রয়েছে। জমিদার অশ্বিনী কুমার রায় ১৩২৪ বঙ্গাব্দে জগন্নাথ দেবের রথ ও মন্দির প্রতিষ্ঠা করেন। রথযাত্রার সময় হাজার হাজার ভক্ত সমবেত হন। বাড়িতে প্রবেশ করতে হাতের ডানে মন্দিরটি অবস্থিত। বাড়ির সামনে বড় পুকুর। শান বাঁধানো ঘাট। ঘাট বয়সের ভারে ভেঙে পড়ছে। বাড়ি ঘিরে রেখেছে অনেক নারিকেল গাছ। বাড়ি লাগোয়া পূর্ব পাশেও রয়েছে পুকুর। সেখানের ঘাটও ভেঙে আছে। গাছের ছায়ায় বাড়িতে বিরাজ করছে শীতল পরিবেশ। প্রথম বিল্ডিংটি তিন তলা। বাকিগুলো দোতলা। ভবনগুলো ইট-সুরকি দিয়ে নির্মিত। এ রকম ৯টি ভবন ছিল। ২টি নষ্ট হয়ে গেছে। কিছু জরাজীর্ণ অবস্থায় রয়েছে। লতাপাতায় ঢেকে যাচ্ছে তিন শতকের ইতিহাস। ভবনে বর্তমান বংশধররা বসবাস করছেন। এখানে বসবাস করছেন ১৪তম বংশধর প্রফেসর অঞ্জন কুমার রায়, অধ্যক্ষ রঞ্জন কুমার রায়, বিশ্বজিত কুমার রায় ও তাদের পরিবারবর্গ। একটি ভবনের দরজার ওপরে লেখা ১৩৩৪ বঙ্গাব্দ। এটি নির্মাণ করেছেন অঞ্জন কুমার রায়ের দাদা অশ্বিনী কুমার রায়। এটি জমিদার বাড়ির সর্বশেষ ভবন।
দর্শনার্থী মাহফুজ আহমেদ বলেন, বাড়িতে জমিদারদের ব্যবহৃত খাট, নকশা করা চেয়ার, ইজি চেয়ার, কারুকার্যখচিত ফুলদানি রয়েছে। সেগুন কাঠের তৈরি নকশা করা আসবাবপত্রগুলো শতাধিক বছরের পুরনো। ১০০ বছর আগের পানির ফিল্টারও দেখা যায়। রয়েছে রুপা দিয়ে তৈরি ছাতা। বিয়েতে বর বরণে ব্যবহার হতো।
জাহাপুর কমলাকান্ত একাডেমির ভাইস প্রিন্সিপাল বংশের ১৪তম পুরুষ অঞ্জন কুমার রায় বলেন, এখানে আমাদের বংশের বসবাস প্রায় ৪০০ বছর আগের। বংশের পূর্ব পুরুষরা পাট ব্যবসায়ী ছিলেন। তাদের অনেক সম্পত্তি ছিল। আমরা ঢাকার নওয়াবদের কাছ থেকে জমিদারি ক্রয় করি। জমিদারি বিস্তৃত ছিল তিতাস, মুরাদনগর, দাউদকান্দি, চান্দিনা, দেবিদ্বার ও নবীনগরে। বংশের প্রথম পুরুষ ছিলেন কানাই লাল রায়। জমিদারি শুরু করেন সপ্তম পুরুষ গৌরি মোহন রায়। গৌরব বৃদ্ধি পায় নবম পুরুষ কমলাকান্ত রায় ও তার ছেলে গিরিশ চন্দ্র রায়ের সময়।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, এ অঞ্চলে দর্শনীয় তেমন কোনো স্থান নেই। জাহাপুর জমিদার বাড়িটি দর্শনীয় স্থান হতে পারে। যোগাযোগ ব্যবস্থাও চমৎকার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ হয়ে জাহাপুর ১৫ কিলোমিটার। মুরাদনগর থেকে ১০ কিলোমিটার।
মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, বাড়িটি ঘুরে দেখেছি। বর্তমান বংশধররা বাড়িতে অবস্থান করছেন। এটি অনেক সুন্দর। এটি একটি দর্শনীয় স্থান হতে পারে।
প্রত্নতত্ত্ব অধিদফতর চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান বলেন, বাড়িটি পরিদর্শনের পর সংরক্ষণের উপযুক্ত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তারা সংরক্ষণের সিদ্ধান্ত দিতে পারেন।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া



