ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৫:২৬:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে নারী তিনজন 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৪ পিএম, ১০ জানুয়ারি ২০২৪ বুধবার

(বাঁ থেকে) ডা. দীপু মনি, সিমিন হোসেন রিমি ও রুমানা আলী টুসি।  ছবি: সংগৃহীত

(বাঁ থেকে) ডা. দীপু মনি, সিমিন হোসেন রিমি ও রুমানা আলী টুসি। ছবি: সংগৃহীত

সরকারের নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে যাচ্ছেন ৩৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এদের মধ্যে নারী তিনজন। 

আজ বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের ঘোষণা করা তালিকা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। 

নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া নারীরা হলেন—ডা. দীপু মনি, সিমিন হোসেন রিমি ও রুমানা আলী টুসি। এদের মধ্যে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ডা. দীপু মনি। অন্যদিকে প্রতিমন্ত্রী হচ্ছেন সিমিন হোসেন রিমি ও রুমানা আলী টুসি। 

তবে তারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন—তা এখনও জানা যায়নি। 

এর আগেও দুই দফায় মন্ত্রী হয়েছেন ডা. দীপু মনি। তিনি পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর-৩ আসন থেকে বিজয়ী হয়েছেন।

সিমিন হোসেন রিমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে। তিনি গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

অন্যদিকে অধ্যাপক রুমানা আলী টুসি গাজীপুর-৩ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে গতবারের মন্ত্রিসভায়ও তিনজন নারী ছিলেন। এরা হলেন—ডা. দীপু মনি, বেগম মন্নুজান সুফিয়ান ও বেগম হাবিবুন নাহার।