৩৭ বছর পর স্ত্রীকে ফিরে পেলেন স্বামী উমাপদ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৩ এএম, ২৯ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
দীর্ঘ ৩৭ বছর পর স্ত্রীকে নিজ চোখে দেখে আপ্লুত উমাপদ বাউরি। অস্ফুট স্বরে বলে উঠলেন, ‘তুই শাঁখাটা এখনও রাখলি বউ!’ দীর্ঘদিনের বিচ্ছেদ বেদনার পর স্বামীকে দেখে কান্না চেপে রাখতে পারেননি স্ত্রী ভবানী দেবীও।
রোববার (২৮ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বকখালিতে এ ঘটনা ঘটে। হ্যাম রেডিওর মাধ্যমে ৩৭ বছর আগে হারিয়ে যাওয়া স্ত্রীকে ফিরে পান উমাপদ বাউরি।
৩৭ বছর আগে কোনো এক বিকেলে হাটে গিয়ে আর বাড়ি ফেরেননি ঝাড়খণ্ডের বোকারো জেলার কুমারদাগার বাসিন্দা ভবানী দেবী। সেই সময় অনেক খোঁজখবর করেও সন্ধান মেলেনি তার। ঘটনার ১৫ বছর পর স্ত্রীর মৃত্যুর সনদ হাতে পেয়েছিলেন উমাপদ। ঘরে দুই মেয়ে সন্তান। তাদের কথা ভেবেই দ্বিতীয় বিয়ে করেছিলেন উমাপদ।
তবে দীর্ঘ এ সময় পথেঘাটেই ঘুরে বেড়িয়েছেন ভবানী দেবী। ঘুরতে ঘুরতে শেষমেশ তার ঠাঁই হয় বকখালির সমুদ্রসৈকতের কাছে বানেশ্বর নামক স্থানে। সেখানে এক ব্যবসায়ীর বাড়িতে কাজ করতেন ভবানী।
কিছুদিন আগে একজন পর্যটকের মাধ্যমে ভবানী দেবীর নিখোঁজ হওয়ার পুরো খবর জানতে পারে ‘হ্যাম রেডিও’। রেডিওটির সংবাদকর্মী ও সুন্দরবন জেলা পুলিশ ভবানীর পরিচয় বের করেন। তারপর যোগাযোগ করা উমাপদের সঙ্গে।
তবে উমাপদের ঘরে ফেরায় বিপত্তি বাধে বাউরি সম্প্রদায়ের মানুষের রীতিনীতিতে। প্রতিবেশীরা কোনোভাবেই ভবানীকে স্বামীর ঘরে ফিরতে দিতে রাজি হচ্ছিলেন না। পরে বাউরি সম্প্রদায়ের গুরু ও স্থানীয় রাজনৈতিক নেতারা ভবানী দেবীকে উমাপদের ঘরে ফেরানোর ব্যবস্থা করেন।
রোববার উমাপদ বাউরি ও তাদের প্রতিবেশীরা ভবানী দেবীকে স্বামীর ঘরে ফেরাতে যান সুন্দরবন জেলা পুলিশের এসপির কার্যালয়ে। সেখানে ৩৭ বছর পর মুখোমুখি হন উমাপদ ও ভবানী দম্পতি।
হ্যাম রেডিও’র পশ্চিমবঙ্গ স্টেশনের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস বলেন, প্রথমে ওই নারীর প্রতিবেশীরা তাকে ফিরিয়ে নিতে চায়নি। পরে স্থানীয় প্রশাসনের তৎপরতায় তাদেরকে রাজি করানো হয়।
সুন্দরবন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ সিংহ বলেন, স্বামীর ঘরে ভবানী দেবীকে ফেরাতে পেরে আনন্দিত আমরা। সূত্র: আনন্দবাজার পত্রিকা।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











