৩ কোটি ডলার নিয়ে পালিয়েছে প্রধানমন্ত্রীর স্ত্রী!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ এএম, ১ জুলাই ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
তিন কোটি ১০ লাখ মার্কিন ডলার নিয়ে দুবাই ছেড়ে পালিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া বিনতে আল হুসেইন। ধারণা করা হচ্ছে, দুই সন্তানকে নিয়ে লন্ডনে লুকিয়ে আছেন তিনি। খবর এনডিটিভির।
জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সৎবোন প্রিন্সেস হায়া এর আগে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মোহাম্মদ বিন রাশিদের কাছ থেকে বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন। এ দম্পতির জালিলা (১১) ও জায়েদ (৭) নামে দুই সন্তান রয়েছে। অক্সফোর্ডে পড়াশোনা করা প্রিন্সেস হায়াকে গত ২০ মে থেকে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় দেখা যায়নি।
আরব সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্ভবত নতুন জীবন শুরু করার জন্য প্রিন্সেস হায়া তিন কোটি ১০ লাখ মার্কিন ডলার সঙ্গে নিয়ে গেছেন।
অসমর্থিত সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আমিরাত ও জার্মানির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন রয়েছে। এর সুযোগ নিয়ে জার্মান রাষ্ট্রদূত প্রিন্সেসকে দুবাই ত্যাগ করতে সহযোগিতা করেছেন।
শেখ মোহাম্মদ জার্মান কর্তৃপক্ষকে তার স্ত্রী ও সন্তানদের ফিরিয়ে দেয়ার অনুরোধও জানিয়েছিলেন। তবে সে অনুরোধে সাড়া মেলেনি।
এর আগে শেখ মোহাম্মদ রাশিদের কন্যা প্রিন্সেস লতিফা দুবাই ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন। পরে ভারতীয় উপকূল থেকে তাকে আটক করা হয়।
তাকে দুবাইয়ে ফিরিয়ে নেয়া হয়েছে। প্রিন্সেস লতিফা জানিয়েছিলেন, বাবার নির্যাতন থেকে বাঁচতে তিনি দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











