ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২১:০৭:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

সমুদ্র বন্দরসমূহের জন্য তিন নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৪৭ পিএম, ২২ অক্টোবর ২০১৭ রবিবার

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সকাল ৯ টায় চট্টগ্রাম বন্দর থেকে ৮৬৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার বন্দর থেকে ৮২০ কি/মি দক্ষিণ-পশ্চিমে, মংলা বন্দর থেকে ৭৪৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা বন্দর থেকে ৭৪০ কি.মি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।


এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিমে অগ্রসর হতে পারে।


নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি.মি এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৪০ কি.মি. যা দমকা হাওয়া আকারে ৫০ কি.মি বৃদ্ধি পেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।


এসময় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর পুনঃ ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


এদিকে দেশের অনেক স্থানে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


আজ সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয় পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।


সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।


পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।


আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ। পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার অবস্থা সম্পর্কে এতে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত ৫ টা ২৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৮ মিনিটে।

 

এই বিভাগের জনপ্রিয়