ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৮:২৬:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

৪০ জন কোয়ারেন্টাইনে: স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছে এমন ৪০ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম।

সোমবার (০৯ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এসব তথ্য জানান তিনি।

স্বাস্থ্য সচিব বলেন, আমরা কন্ট্র্যাক্ট ট্র্যাকিং করি। আক্রান্তরা কার সাথে মিশেছে, কোন বাজারে গিয়েছে, কোথায় বসে চা খেয়েছে। এইভাবে ৪০ জনকে ট্র্যাক করেছি। তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি।

এক প্রশ্নের জবাবে আসাদুল ইসলাম বলেন, স্কুল-কলেজ বন্ধ করার মতো অবস্থা এখনো সৃষ্টি হয়নি। তবে করোনাভাইরাস প্রতিরোধে আপাতত বড় ধরনের জমায়েত এড়িয়ে চলতে হবে। সবাইকে সাবধান থাকতে হবে।

তিনি আরও বলেন, সরকার প্রথম থেকেই সচেতন ছিল। তিন স্তরে পদক্ষেপ নেয়া হয়েছে, যাতে করোনাভাইরাস না ছড়ায়। সেসময় সাংবাদিকেরা জানতে চান, ইতালি থেকে আক্রান্তরা তাহলে কীভাবে দেশে এলেন? এর জবাবে তিনি বলেন, ভাইরাসের ধরনগুলো জানা দরকার। সব সময় থার্মাল স্ক্যানারে ধরা পড়ে না। ১০০ জনকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সব দেশের অন অ্যারাইভাল ভিসা বন্ধ করা হয়েছে।

এর আগে দুপুর সাড়ে ১২টায় জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, দেশে নতুন করে কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়নি।

প্রসঙ্গত, গত বছরের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে মহামারি আকারে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে চীনের সীমানা ছাড়িয়ে এটি অন্যান্য দেশেও থাবা বিস্তার করেছে। এখনও পর্যন্ত এই রোগেও কোনও ওষুধ ও প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় মারাত্ম ঝুঁকিতে রয়েছে গোটা বিশ্ব।বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩০ জনে।ওয়র্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৭১ জন। যাদের মধ্যে সুস্থ্য হয়ে উঠেছেন ৬২ হাজার ২৮০ জন।

-জেডসি