৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ২৬ এপ্রিল ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) শুরু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টা থেকে দেশের আট বিভাগীয় শহরে বিভিন্ন কেন্দ্রে এক যোগে এই পরীক্ষা শুরু হয়েছে, যা চলবে দুপুার ১২টা পর্যন্ত।
বিসিএস পরীক্ষা কেন্দ্র সরকারি তিতুমীর কলেজে সকালে সরেজমিনে দেখা যায়, পরীক্ষার্থীরা পিএসসির নির্দেশনা অনুযায়ী সকাল সাড়ে ৯ টার মধ্যে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করেছেন। সকাল সাড়ে ৯ টার পর পরীক্ষা কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। তবে সাড়ে ৯টার পর বেশ কয়েকজন শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে আসতে দেখা যায়। তাদের বিশেষ বিবেচনায় শেষ পর্যন্ত পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়।
কেন্দ্রের ভেতরে এবং বাইরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা পরীক্ষার্থীদের তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছেন। এছাড়া কেন্দ্রের বাইরে প্রচুর সংখ্যক অভিভাবক ও পরীক্ষার্থীদের স্বজনরা ভিড় করে আছেন। সকাল থেকেই কেন্দ্রের সামনে তারা ভিড় জমিয়েছেন।
এর আগে মঙ্গলবার পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, পরীক্ষা মানে পরীক্ষা, কারও কাছে দেখে শুনে বা অন্য কোনো উপায়ে পরীক্ষা দেওয়া নয়। কেউ এর ব্যত্যয় ঘটালে তার পরীক্ষা বন্ধ করে দেওয়া হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






