৪ বছর পর মাঠে গড়াচ্ছে নারী হ্যান্ডবল লিগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫১ পিএম, ১৮ জুন ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
রাজধানীর গুলিস্তানে অবস্থিত বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সের শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে নারী-পুরুষ ক্যাটাগরিতে অনেক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ৪ বছর ধরে একমাত্র নারী হ্যান্ডবল লিগ আয়োজন করা হয় না। অবশেষে আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে নারী হ্যান্ডবল লিগ।
নারী হ্যান্ডবল লিগ নামে আনুষ্ঠানিক নামকরণ করা হলেও আদতে এটি একটি টুর্নামেন্ট। প্রতিযোগিতায় আট দল দুই গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে। এরপর দুই গ্রুপের শীর্ষ দুই দল অংশ নেবে সুপার ফোরে। তবে সুপার ফোরে গ্রুপের পয়েন্ট যোগ হবে না। একাধিক দলের পয়েন্ট সমান হলে গোল ব্যবধানে চ্যাম্পিয়ন নির্ধারণ হবে।
রোববার (১৮ জুন) টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আদলে এই লিগ আয়োজনের কারণ ব্যাখ্যা করেছেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর।
তিনি বলেন, ‘ক্লাব সংস্কৃতি ধীরে ধীরে উঠে যাচ্ছে। ক্লাবগুলো এখন অনেক কষ্ট করে চলে। লিগ হলে ক্লাবগুলোর ব্যয় বাড়ে। এজন্য এবার এভাবেই আয়োজন হচ্ছে। তবে আগামী বছর লিগ আকারেই অনুষ্ঠিত হবে।’
হ্যান্ডবলে পুরুষদের কয়েকটি স্তরের লিগ থাকলেও নারীদের ক্ষেত্রে লিগ মাত্র একটি। তাই এই লিগে কোনো দল অবনমনের সুযোগ নেই। গত লিগে কোয়ান্টাম ফাউন্ডেশন খেললেও এই লিগে তারা অংশ নিচ্ছে না। ফলে লিগে আরও একটি দল কমেছে।
নারী হ্যান্ডবলের সঙ্গে দীর্ঘদিন জড়িত মৌসুমী ইন্ড্রাস্ট্রিজের কিউট। নারী হ্যান্ডবল টুর্নামেন্টের প্রায় অর্ধেক খরচ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নারী হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম, সম্পাদক মকবুল হোসেন, ফেডারেশনের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকে।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র





