৫ দিন পর কূপ থেকে মৃত শিশু উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
১৫০ ফুট গভীর একটি কুয়োয় প্রায় ৫ দিন ধরে আটকে থাকা দু’বছরের একটি শিশুকে বহু চেষ্টার পর তুলে আনা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, শিশুটির নাম ফতেবীর সিংহ।
ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের সাংগ্রুর জেলার ভগবানপুরা গ্রামে। বহু দিন ধরে কুয়োটি থেকে পানি তোলা হয়নি বলে সেটি কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ওই পরিত্যক্ত কুয়োটির পাশে খেলা করছিল শিশুটি। কুয়োটি গভীর হলেও তা সাত ইঞ্চির বেশি চওড়া নয়। কুয়োর মুখটি ঢাকা দেওয়া ছিল একটি কাপড় দিয়ে। খেলা করতে করতে শিশুটি সেই কাপড়ে পা দিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে শিশুটির ওজনে কাপড়টি ছিঁড়ে যায়। শিশুটি পড়ে যায় গভীর কুয়োয়। তার মা তাকে উদ্ধারের অনেক চেষ্টা করেন। কিন্তু তার পক্ষে গভীর কুয়ো থেকে শিশুটিকে বের করে আনা সম্ভব হয়নি।
এরপর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা টানা ৫ দিন ধরে চেষ্টা চালিয়ে মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ গভীর কুয়ো থেকে উপরে তুলে আনেন শিশুটিকে। তাকে কুয়োর ১২৫ ফুট গভীরতা থেকে উদ্ধার করা হয়। শিশুটিকে উদ্ধার করার জন্য ৩৬ ইঞ্চি চওড়া আরও একটি কুয়ো খোঁড়া হয় ওই পরিত্যক্ত কুয়োটির পাশে। তোলার পর চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কুয়োর কাছেই রাখা ছিল একটি চপার। কিন্তু সেই চপারে না তুলে গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় ১৫০ কিলোমিটার দূরের হাসপাতালে। শিশুটিকে কোনো খাবার বা পানি দেওয়া সম্ভব হয়নি। দেওয়া হয়েছিল শুধুই অক্সিজেন।
এই গাফিলতির প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা গত কাল বিক্ষোভ দেখানোর পর টুইট করে এই ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। তিন শিশুটির পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











