‘৫-১১ বছরের শিশুদের জন্য ফাইজারের টিকা নিরাপদ’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা নিরাপদ বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ক্লিনিকাল ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে সোমবার বিষয়টি নিশ্চিত করেন তারা। শিগগির অনুমোদনের জন্য আবেদন করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।
যুক্তরাষ্ট্রের জায়ান্ট ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ক্লিনিকাল ট্রায়ালে পাঁচ থেকে ১১ বছর বয়সী অংশগ্রহণকারীদের মধ্যে এটি ছিল নিরাপদ ও সহনশীল। শক্তিশালী এন্টিবডি তৈরির ক্ষেত্রেও ভালো ফল দেখিয়েছে এটি। যত দ্রুত সম্ভব ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশে অনুমোদনের জন্য তথ্য-উপাত্ত জমা দেওয়ার কথাও জানায় তারা। ক্লিনিকাল ট্রায়ালে দুই ডোজ টিকা দেওয়ার ব্যবধান ২১ দিন ছিল।
১২ বছর বয়সীদের নিচে এবারই ফাইজারের টিকার ট্রায়ালে এমন ফলাফল পাওয়া গেলো, যদিও মডার্নার টিকা ১১ বছর বয়সীদের দেওয়ার ক্ষেত্রে এখনও ক্লিনিকাল ট্রায়ালে রয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বজুড়ে ১২ বছর ঊর্ধ্ব সব বয়সী মানুষকে ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার কার্যক্রম চলছে। করোনাভাইরাসে শিশুদের আক্রান্ত হওয়ার ক্ষেত্রে কম ঝুঁকি থাকলেও ডেল্টা ধরন পরিস্থিতির অবনতি ঘটাতে পারে, এমন আশঙ্কা রয়েছে। বিশেষ করে মহামারির মধ্যে স্কুল খোলা শুরু হয়েছে, ফলে শিশুদের আক্রান্তের ঝুঁকিও বেড়ে গেছে।
জুলাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় শিশুদের আক্রান্তের হার ২৪০ শতাংশ বেড়ে গেছে উল্লেখ করে ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা বলেন, আমরা এ তরুণ জনগোষ্ঠীকে ভ্যাকসিনের মাধ্যমে সুরক্ষা দেওয়ার কাজ প্রসারিত করতে আগ্রহী।
সূত্র: এএফপি, এনডিটিভি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










