৬ বছরের শিশুকে হত্যা করলো সৎ মা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার
বাগেরহাটের মোরেলগঞ্জে ছয় বছরের শিশু সিয়াম মোল্লাকে হত্যার অভিযোগে তার সৎ মা ফেরদোসি বেগম (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে উপজেলার বদনীভাঙ্গা গ্রামের নিজ স্বামীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সিয়ামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।
সিয়াম বদনীভাঙ্গা গ্রামের মিরাজ মোল্লার ছেলে। সিয়ামের তিন বছর বয়সে তার মায়ের সঙ্গে সিরাজের বিবাহ বিচ্ছেদ হয়। পরে মিরাজ ফেরদোসিকে বিয়ে করেন। সিয়াম সৎ মায়ের কাছেই থাকত।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, গত রোববার বিকেল থেকে সিয়াম নিখোঁজ ছিল। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে, পুলিশে খবর দেয় নিখোঁজ সিয়ামের বাবা মিরাজ মোল্লা।
পরে সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ সিয়ামের সন্ধানে ওই এলাকায় অভিযান শুরু হয়। এক পর্যায়ে সিয়ামের সৎ মা ফেরদোসির আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সিয়ামকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির টয়েলেটের পাশে আবর্জনার মধ্য থেকে মঙ্গলবার সকালে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশ।
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











