ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ০:৫৬:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৪ এএম, ৫ এপ্রিল ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) ক্ষতি মোকাবেলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেট ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে এই প্রণোদনা প্যাকেট ঘোষণা করেন তিনি।

সংবাদ সম্মেলনে করোনার সার্বিক পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি প্রাণঘাতী এই ভাইরাসটি মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন শেষ হাসিনা।

সংবাদ সম্মেলনে সরকারপ্রধান বলেন, সহায়তা প্যাকেজের উদ্দেশ্যে আর্থিক খাতকে সচল রাখা। এই সময় স্বল্প সুদে ৩০ হাজার কোটি টাকার ঋণ দেয়া হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের শিল্প উৎপাদন, রপ্তানি, সেবা খাত ও শেয়ারবাজারে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রী।

-জেডসি