ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৭:১৭:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০ নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

৭-১৪ মার্চ বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৩ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

মহাকাশে সৌর ব্যতিচারের কারণে আগামী ৭ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরিচালনার কাজে যুক্ত বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এ তথ্য জানিয়েছে।


৭ মার্চ সকাল ৯টা ৫৪ মিনিট থেকে ৭ মিনিট, ৮ মার্চ ৯টা ৫২ মিনিট থেকে ১০ মিনিট, ৯ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১২ মিনিট, ১০ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১৩ মিনিট, ১১ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১৩ মিনিট, ১২ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১২ মিনিট, ১৩ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১০ মিনিট এবং ১৪ মার্চ ৯টা ৫৩ মিনিট থেকে ৫ মিনিট বিঘ্ন ঘটতে পারে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, প্রাকৃতিক কারণে সাময়িক বিঘ্ন ঘটে থাকে।

দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বর্তমানে সবকয়টি টিভি চ্যানেল এবং বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথে সেবা দেওয়া হচ্ছে। এছাড়া প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সরবরাহের কাজে ব্যবহার হচ্ছে এই স্যাটেলাইট।