ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৭:১৫:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

‌নারী দিবসে  ঢাবি ছাত্রলীগের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ এএম, ৮ মার্চ ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (৭মার্চ) ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোছাদ্দেক বিল্লাহ প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১০টায় সূচনা হবে ঢাবির নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী উদ্যোক্তা মেলা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল ৫টায়। এতে ক্রিকেটার, ফুটবলার, উদ্যোক্তা ও সাংবাদিক ক্যাটাগরিতে ৫ জন নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। ১০ নারী শিক্ষার্থীকে প্রদান করা হবে ‘লীলা নাগ স্মারক বৃত্তি'।

অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেগম শামসুন নাহার, কবি সুফিয়া কামাল প্রভৃতি ব্যক্তির সম্পর্কিত বিষয়ে কুইজ প্রতিযোগিতা হবে। এছাড়া ফটোগ্রাফি প্রতিযোগিতা, আলোক প্রজ্জ্বলন, বিতর্ক ও সাইবার নিরাপত্তা সচেতনতা সম্পর্কিত সেশন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক, সঙ্গীত শিল্পী মেহরিন মাহমুদ, এভারেস্ট বিজয়ী পর্বতারোহী নিশাত মজুমদার, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন) আরিফুল হোসেন তুহিন প্রমুখ।

পাশাপাশি ব্যান্ড ‘এফ মাইনর', ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির নারী শিল্পীবৃন্দ এবং নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কনসার্ট।