অকৃতকার্যদের হতাশ হওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ২৮ জুলাই ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা অকৃতকার্য হয়েছ তাদের হতাশ হওয়ার কিছু নেই। হতাশা মানুষের আরো ক্ষতি করে। আগামীতে যেনও ভালো ফল করা যায় সে বিষয়ে চেষ্টা করতে হবে।
শুক্রবার (২৮ জুলাই) সকালে গণভবনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তারা।
এসএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রীদের থেকে কম সংখ্যক ছাত্র অংশ নিয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা। এসএসসিতে ছেলেদের সংখ্যা কেন কমে যাচ্ছে সে প্রশ্ন রেখে সরকার প্রধান বলেছেন, কেন ছেলেদের সংখ্যা কমে যাচ্ছে তা খতিয়ে দেখা দরকার। শিক্ষা প্রশাসনকে এ বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী অভিভাবকদের বলেন, সন্তানকে অন্যের সঙ্গে তুলনা করার কিছু নেই। সবার মেধা একরকম হয় না।
এসময় তিনি এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতকার্য বা পাস করা শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০২৩ সালে এসএসসি ও সমমানে পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনের ২০ লাখ ৭৮ হাজার ২১৬ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে ১০ লাখ ২৪ হাজার ৯৮০ জন, যা ৪৯.৩২ শতাংশ। ছাত্রী সংখ্যা হচ্ছে ১০ লাখ ৫৩ হাজার ২৪৬ জন, যা ৫০.৬৮শতাংশ।
ফল জানা যাবে যেভাবে : ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ- SSC DHA ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইট প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানে ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন











