ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ২৩:১৬:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ

অক্সিজেনের অভাবে ভারতের হাসপাতালে আরও ২৪ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ৩ মে ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের কর্ণাটকের চামারাজনগরের এক হাসপাতালে রোববার রাতে অক্সিজেনের অভাবে ২৪ জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের মধ্যে অনেকে করোনা রোগী ছিলেন। এ নিয়ে দেশটিতে অক্সিজেনের অভাবে শতাধিক মৃত্যুর ঘটনা ঘটলো। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। খবর সংবাদ প্রতিদিনের

খবরে বলা হয়েছে, ওই হাসপাতালে রোববার বল্লারি থেকে কিছু অক্সিজেন সিলিন্ডার পৌঁছনোর কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে তা পৌঁছায়নি। ফলে দ্রুত মাইসুরু থেকে ২৫০টি অক্সিজেন সিলিন্ডার পাঠানো হয়। সেই অক্সিজেন সিলিন্ডারগুলো হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় অন্তত ২৪ জন রোগীর।

বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা চামারাজনগর জেলা প্রশাসনকে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রীকে সুধাকর এহেন ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন।

এদিকে এই ঘটনা ‘মৃত্যু না খুন’, প্রশ্ন তুলে কেন্দ্র, রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন রাহুল গান্ধী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি কড়া ভাষায় প্রশাসনকে আক্রমণ করেছেন। লিখেছেন, প্রশাসনের জেগে উঠতে আর কত মৃত্যু প্রয়োজন?

গোটা দেশের হাসপাতালেই অক্সিজেনের অভাব রয়েছে। অক্সিজেনের ঘাটতি মেটাতে একাধিক পদক্ষেপও করছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। বন্ধ অথবা চালু কারখানাগুলোতে চিকিৎসার প্রয়োজনে অক্সিজেন উৎপাদন করার চেষ্টা হচ্ছে। কিন্তু তা এখনও চাহিদা পূরণের ক্ষেত্রে পর্যাপ্ত নয়।

-জেডসি