অচিরেই তিস্তাসহ অমীমাংসিত বিষয়গুলি সমাধান হবে: ডা. দীপু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০১ পিএম, ৫ মার্চ ২০২২ শনিবার
ফাইল ছবি
অচিরেই তিস্তাসহ ভারতের অমীমাংসিত বিষয়গুলির মীমাংসা হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (৪ মার্চ) কলকাতার সল্টলেকে সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ দিবসের উদযাপনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করেন দীপু মনি।
তিস্তার পানি বন্টনসহ বিভিন্ন ইস্যুতে ভারতের সাথে আলোচনা ও তার সমাধান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা আমি বলতে পারি না, কারণ আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নেই। এখন যারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন তারাই বলতে পারবেন। তবুও আমি বলব আমাদের (ভারত-বাংলাদেশ) মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য সবসময় থাকবে। সেই সৌহার্দ্য, ভাতৃত্বের বন্ধনের উপর ভিত্তি করে আমরা আমাদের যত অমীমাংসিত বিষয় আছে তার সবকিছু মীমাংসা করব, এটা আমরা বিশ্বাস করি।
তিনি আরও বলেন, যে কোনও নদী সেটি যেখান থেকে বয়ে যায়, তার শুরু থেকে শেষ পর্যন্ত যত জনপদ দিয়ে পানি প্রবাহিত হয়, সব জনপদের মানুষের সেই পানির উপর অধিকার আছে। নদীর উপর অধিকার আছে। আমি বিশ্বাস করি ভারত-বাংলাদেশ যে মৈত্রী সুসম্পর্ক আছে তাতে এই সমস্যার সমাধান হবে। আমি বিশ্বাস করি আমাদের যত কিছু যেখানে যত কিছু অমীমাংসিত আছে, সেগুলি মীমাংসা করার জন্য উভয় পক্ষের আন্তরিকতা আছে।
দীপু মনি বলেন, ভারত এবং বাংলাদেশ যে কেবলমাত্র ভৌগলিকভাবে পাশাপাশি আছে তা নয়, বাংলাদেশের সাথে ভারতের যে সম্পৃক্ততা, তা ঐতিহাসিক। ভারতের জনগণ এবং সরকার মুক্তিযুদ্ধের সময়, আমাদের প্রয়োজনের সময় পাশে ছিলেন। পশ্চিমবঙ্গের জনগণ ও তৎকালীন সরকার তারাও আমাদের সাথে ছিলেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অনেক শরণার্থী এখানে আশ্রয় নিয়েছিলেন। সেই কলকাতার মতন একটি জায়গায় এবারের বইমেলার থিম বাংলাদেশ এটা সত্যিই খুব ভালো ব্যাপার। এটাই আমাদের বন্ধুত্বের বহিঃপ্রকাশ।"
রাশিয়া-ইউক্রেন এর মধ্যে যুদ্ধ নিয়ে দীপু মনি জানান, আমরা কখনোই কোনো বিবাদমান পক্ষের মধ্যে জড়াই না। এখানেও আমরা নিরপেক্ষ থাকবো। সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে। আমাদের একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জাহাজের একজন নাবিক মারা গেছেন। এটা নিশ্চয়ই দুঃখজনক ও বেদনাদায়ক। আমরা আশা করবো সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবেন না।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











