অটিজম নিয়ে জনমনে যতো প্রশ্ন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২২ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
সারা বিশ্বে ক্রমাগত হারে বেড়ে চলেছে অটিজম। কিন্তু অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার (এএসডি) নামের এই রোগটি নিয়ে জনমনে সচেতনতা বড্ড অভাব। আজ (মঙ্গলবার) বিশ্ব অটিজম দিবসের প্রাক্কালে এসে এই রোগ নিয়ে যে আমাদের কতো অবহেলা সে কথাই যেন বারবার মনে করিয়ে দিচ্ছেন চিকিৎসকরা। বয়স বাড়ার সাথে সাথে শিশুর মানসিক বিকাশ কিংবা সামাজিক আচরণে পরিবর্তনটা স্বাভাবিক না থাকাটাই মূলত: অটিজম। স্নায়ুবিক নানা কারণে এ অসুখ হয়। অথচ সচেতনতার অভাবে এই নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার চিনতেই পারেন না শিশুদের বাবা-মা’রা। তাই এই রোগ সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে এনিয়ে আরও বেশি প্রচার-প্রচারণা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শুরুর ব্যাখ্যাতে এটা মোটামুটি পরিষ্কার যে, অটিজম একটি জটিল নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার। বর্তমানে এটাকে বিরল রোগ বলা যাবেনা। কেননা, পরিসংখ্যান বলছে, প্রতি ৫৮ জন শিশুর মাঝে একজন অটিজম নিয়েই জন্মায়। এক্ষেত্রে মেয়েদের চেয়ে চার গুণ বেশি এ রোগের শিকার ছেলেরা।
আটিজমের শিকার শিশুদের সাথে সুস্থ শিশুদের তফাৎটা মূলত মানসিক বিকাশে। এই রোগের শিশুদের বাচনভঙ্গি, কথার ধরন, সামাজিক মেলামেশা ও স্বাভাবিক মানসিক বৃদ্ধির ক্ষেত্রে তৈরি হয় অন্তরায়। অথচ বৌদ্ধিক ও অন্যান্য গুণাগুণের বিচারে কোনও ফারাক থাকে না আর পাঁচ জনের সঙ্গে।
এই রোগের উপসর্গ হিসেবে বলা যেতে পারে- অতি-ঘনিষ্ঠজন ছাড়া মেলামেশা না করার প্রবণতা, বয়সের তুলনায় অনেক দেরিতে কথা বলতে শেখা, চোখে চোখ রেখে কথা বলতে না-পারা, একই কথা বা কাজ বার বার বলা বা করা, কারও শরীরী ভাষা, ইশারা, ইঙ্গিত, মুখের ভঙ্গির মানে না-বোঝা, একঘেয়ে রুটিনে আসক্তি, রগচটা ব্যবহার, পরিবেশের সামান্য পরিবর্তনেই রেগে যাওয়া, বহির্জগৎ সম্পর্কে উদাসীনতাসহ আরো কিছু অস্বাভাবিক বিষয়।
কারো মনে প্রশ্ন জাগতে পারে এই অটিজম থেকে কি কখনোই মুক্তি নেই? চিকিৎসকরা বলছেন, অবশ্যই রয়েছে। যদি মুক্তি নাই বা থাকতো তবে অ্যালবার্ট আইনস্টাইন, মোৎজার্ট, বিল গেটসের মতো মানুষ কিভাবে অটিজমের বাঁধা টপকালেন। তবে এরজন্য প্রয়োজন চিকিৎসা এবং অভিবাকদের সচেতনতা।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







