অতি দ্রুত গতিতে রিজার্ভের মর্যাদা হারাচ্ছে ডলার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ এএম, ২৩ এপ্রিল ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত গতিতে রিজার্ভের মর্যাদা হারাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার। সাম্প্রতিক এক গবেষণায় বিষয়টি সামনে এসেছে। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী মার্কিন ডলার ব্যবহার থেকে দূরে সরে যাওয়ার প্রবণতাকে দ্রুততর করেছে।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাহাড় দাঁড় করায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।
লন্ডন-ভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা সংস্থা ইউরিজোন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন জেন এ সংক্রান্ত সতর্ক বার্তা দিয়েছেন।
স্টিফেন জেনের বরাত দিয়ে ব্লুমবার্গ বলছে, গত দুই দশকের তুলনায় গত বছর বৈশ্বিক রিজার্ভে ডলারের অংশ ১০ গুণ দ্রুত কমেছে। কিছু দেশ রাশিয়ার সম্পদ জব্দ করার পরই এই প্রক্রিয়া গতি পায়। যেসব দেশ ডলারের রিজার্ভ কমানোর চেষ্টা করছে, তারা সুইফট সিস্টেম থেকে বের হয়ে যাওয়ার জন্য বিকল্প পথের অনুসন্ধান করতে শুরু করে।
খবরে বলা হয়েছে, গত বছর ‘ওয়াইল্ড এক্সচেঞ্জ’ হারের উঠানামার জন্য ২০১৬ সালের পর থেকে ডলার তার বাজারের শেয়ার প্রায় শতকরা ১১ ভাগ হারিয়েছে। ২০০৮ সালের চেয়ে তা দ্বিগুণ হয়েছে। এসব তথ্য দিয়েছেন জেন এবং তার ইউরিজন সহকর্মী জোয়ানা ফ্রেয়ার।
তাদের তথ্য বলছে, ডলার এখন মোট বৈশ্বিক রিজার্ভের শতকরা ৫৮ ভাগের প্রতিনিধিত্ব করে, ২০০১ সালে যা ছিল শতকরা ৭৩ ভাগ।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








