ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৭:৪৮:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

অতিথি আপ্যায়নে রাখুন সর্ষে ডিম

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৩ এপ্রিল ২০২৫ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হঠাৎ বাসায় অতিথির আগমনে আমরা চিন্তায় পরে যাই তাদের কি খেতে দিব সেটা ভেবে। কেননা সব সময় বাসায় মাছ-মুরগি থাকে না, তবে ডিম প্রায় সব সময়ই থাকে। তাই হঠাৎ আসা অতিথির আপ্যায়নে রাখতে পারেন ডিমের কোনো পদ। অতিথির সামনে তো আর ডিম ভাজা দেওয়া যাবে না, প্রয়োজন বিশেষ কিছুর। তাই ঝটপট রাঁধুন সর্ষে ডিম। রইলো রেসিপি-

উপকরণ
ডিম: চারটি 
টক দই: এক কাপ 
কাশ্মীরি মরিচ গুঁড়া: দেড় চা-চামচ 
লবণ ও চিনি: স্বাদমতো 
ধনেপাতা কুচি: দুই টেবিল চামচ 
সর্ষে বাটা: দুই টেবিল চামচ 


পদ্ধতি
প্রথমে ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। অন্য একটি পাত্রে টক দইয়ের সঙ্গে মরিচ গুঁড়া, চিনি, লবণ, সর্ষে বাটা ভালো করে মিশিয়ে নিন।

এবার ডিমগুলো একটি পাত্রে সাজিয়ে রাখুন। এরপর মসলার ওই মিশ্রণটি ডিমের গায়ে ঢেলে দিয়ে কিছুক্ষণ অল্প আঁচে রান্না করুন। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার সর্ষে ডিম। এবার গরম গরম পরিবেশন করুন আপনার পছন্দের পাত্রে।