ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১৮:৪১:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

অদ্ভুত ধোঁয়াশায় ঢেকে গেছে দিল্লি শহর

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৬ এএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শুক্রবার থেকে ধোঁয়াশার কারণে অন্ধকারে বন্দি ভারতের রাজধানী দিল্লি। নভেম্বরের শুরু থেকেই বিষাক্ত থেকে বিষাক্ততর হচ্ছে দিল্লির বাতাস। গত ২৪ ঘণ্টায় দিল্লির বায়ু মান সূচক আরও কিছুটা বেড়ে গতকাল বিকেল ৪টা নাগাদ দাঁড়ায় ৪৭১।

সমস্ত সরকারি ও বেসরকারি অফিসের জন্য নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পরিষদ। তারা জানিয়েছে, শীঘ্রই পরিবহণ ৩০ শতাংশ কমিয়ে আনা হোক। খুব প্রয়োজন না পড়লে বাইরে বেরোতেও নিষেধ করা হয়েছে শহরের বাসিন্দাদের। পরিষদের পূর্বাভাস, বাতাসের বেগ যদি কম থাকে, তা হলে ১৮ নভেম্বরের আগে দিল্লির বায়ু মান সূচক নামার খুব একটা সম্ভাবনা নেই।

প্রতি বছরই দীপাবলির পর ১ নভেম্বর থেকে ১৫ পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি হয় দিল্লিতে। বাজি পোড়ানো এ বায়ুদূষণের মূল কারণ। 

তবে বিশেষজ্ঞদের দাবি, বাতাস বিষাক্ত হয়ে ওঠার মূলে থাকে পাশের রাজ্যের কৃষি জমিতে খড়বিচালি পোড়ানো। প্রতি বছরই শীত আসার আগে সেপ্টেম্বরের শেষের দিক থেকে নতুন ফসল ওঠার সময় পর্যন্ত খেতখামারে শুকনো খড়বিচালি পুড়িয়ে দেন চাষিরা। এই রকম প্রায় চার হাজারেরও বেশি কৃষি জমিতে খড়কুটো পোড়ানোর ধোঁয়া দিল্লির দিকে চলে আসায় পরিস্থিতি এতটা খারাপ হয়।

এই বিভাগের জনপ্রিয়